Dhaka ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণে বন্যার্তদের মাঝে প্রাণের সঞ্চার “ত্রিশালে মৃত্যুর মাঝেও জন্ম, সেই ফাতেমা আজ ৪ বছরে” সুনামগঞ্জে ৩২ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ির চালান জব্দ রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নাসিরনগরে দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষ

  • Reporter Name
  • সময়: ০৮:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৩৭০ Time View
  • নাসিরনগরে দুই গোষ্ঠীর বিদ্যমান সংঘর্ষে নিহত ১, আহত ১০!
  • দুই গোষ্ঠীর দ্বন্দ্বে ছয় মাসে ৩ খুন!

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে আরো এক কৃষক খুন হয়েছেন।

শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এই সিরিজ খুনের ঘটনা ঘটে। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. হাসান জামিল খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস যাবত ঝগড়া-ফ্যাসাদ ও সংঘর্ষ চলে আসছিল। গত বছরের ৬ নভেম্বর আজগর আলীর গোষ্ঠীর সিদ্দিক মোল্লা নামে একজন নিহত হয়। এরকিছু দিন পর গত ২১ এপ্রিল সালাম মেম্বারের গোষ্ঠীর জোহরালী মিয়া নামে একজনের গলাকাটা লাশ পাওয়া যায়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাট মামলা আদালতে চলমান রয়েছে। সর্বশেষ শুক্রবার দুপুরে পূর্বের ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আজগর আলীর গোষ্ঠীর আক্কেল আলী মারা যান।

উল্লেখ্য,দুই গোষ্ঠীর চলমান দ্বন্দ্বে সোনাতলা গ্রামে গত ছয় মাসে গোষ্ঠীগত সংঘর্ষে আক্কেল আলীসহ উভয় পক্ষের মোট তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মূলত গোষ্ঠীগত দ্বন্দ্বে আধিপত্য বজায় রাখতেই একের পর এক খুনের ঘটনা ঘটে চলছে।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, পূর্বের ঘটনার জের ধরেই এই সংঘর্ষ ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো.হাসিন জামিল খান বলেন, দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামে একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় নিউজ

নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ

নাসিরনগরে দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষ

সময়: ০৮:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • নাসিরনগরে দুই গোষ্ঠীর বিদ্যমান সংঘর্ষে নিহত ১, আহত ১০!
  • দুই গোষ্ঠীর দ্বন্দ্বে ছয় মাসে ৩ খুন!

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে আরো এক কৃষক খুন হয়েছেন।

শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এই সিরিজ খুনের ঘটনা ঘটে। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. হাসান জামিল খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস যাবত ঝগড়া-ফ্যাসাদ ও সংঘর্ষ চলে আসছিল। গত বছরের ৬ নভেম্বর আজগর আলীর গোষ্ঠীর সিদ্দিক মোল্লা নামে একজন নিহত হয়। এরকিছু দিন পর গত ২১ এপ্রিল সালাম মেম্বারের গোষ্ঠীর জোহরালী মিয়া নামে একজনের গলাকাটা লাশ পাওয়া যায়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাট মামলা আদালতে চলমান রয়েছে। সর্বশেষ শুক্রবার দুপুরে পূর্বের ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আজগর আলীর গোষ্ঠীর আক্কেল আলী মারা যান।

উল্লেখ্য,দুই গোষ্ঠীর চলমান দ্বন্দ্বে সোনাতলা গ্রামে গত ছয় মাসে গোষ্ঠীগত সংঘর্ষে আক্কেল আলীসহ উভয় পক্ষের মোট তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মূলত গোষ্ঠীগত দ্বন্দ্বে আধিপত্য বজায় রাখতেই একের পর এক খুনের ঘটনা ঘটে চলছে।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, পূর্বের ঘটনার জের ধরেই এই সংঘর্ষ ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো.হাসিন জামিল খান বলেন, দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামে একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুনঃ  রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার