
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের করচবন হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত বনান্ত ইসলাম বগুড়ার কান্দারবাজার এলাকার বাসিন্দা ও সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বনান্তসহ কয়েকজন বন্ধু কিশোরগঞ্জের পাগলা মসজিদ ভ্রমণ শেষে নিকলীর হাওরে বেড়াতে যান।
করচবন এলাকায় গোসলের সময় হঠাৎ পানিতে তলিয়ে যান বনান্ত।
তাঁর সঙ্গীরা চিৎকার করলে স্থানীয় মাঝিরা এসে উদ্ধার করেন। পরে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চায়।
আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
কিশোরগঞ্জ 



























