Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে এনসিপির জনসভা, গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, আহত ৪ বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পঞ্চগড়ে বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি ঃ  “আত্মসেবা নয়, মানবসেবা”—এই অঙ্গীকারকে সামনে রেখে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণোচ্ছ্বাস’–এর ১৬ বছর পূর্তি উদযাপন করা হলো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। অনুষ্ঠানের প্রাণোচ্ছ্বাস নির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্ব সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, প্রাণোচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মু. মাছউদ আলম, প্রাণোচ্ছ্বাস অন্যতম নেতা ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডা. এসএম মাহাবুব উল আলম, শাকিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাণোচ্ছ্বাস সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে বই পড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, সংগীত ও নাটকের মাধ্যমে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। গত ১৬ বছরে প্রাণোচ্ছ্বাস কেবল সাহিত্য-সংস্কৃতির চর্চা নয়, সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি চিকিৎসা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ও রক্তদানের মতো কার্যক্রম আয়োজন করে সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রাণোচ্ছ্বাস আগামী দিনে সমাজ পরিবর্তনের বড় শক্তি হয়ে উঠবে। বক্তারা আরো বলেন, প্রাণোচ্ছ্বাসের মতো সংগঠনগুলো সমাজে তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে পথপ্রদর্শকের ভূমিকা রাখছে। এর মাধ্যমে যেমন সংস্কৃতি বিকশিত হচ্ছে, তেমনি তরুণদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও মানবিক চেতনার বিকাশ ঘটছে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ১৬ বছরের সাফল্যগাথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ পথচলায় আরও শক্তিশালীভাবে সাহিত্য-সংস্কৃতি, চিকিৎসা ও মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুনঃ  কালীগঞ্জের শিক্ষক কন্যা পারিসা মাহজাবিনের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

খাদেমুল ইসলাম

Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সময়: ১০:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি ঃ  “আত্মসেবা নয়, মানবসেবা”—এই অঙ্গীকারকে সামনে রেখে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণোচ্ছ্বাস’–এর ১৬ বছর পূর্তি উদযাপন করা হলো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। অনুষ্ঠানের প্রাণোচ্ছ্বাস নির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্ব সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, প্রাণোচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মু. মাছউদ আলম, প্রাণোচ্ছ্বাস অন্যতম নেতা ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডা. এসএম মাহাবুব উল আলম, শাকিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাণোচ্ছ্বাস সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে বই পড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, সংগীত ও নাটকের মাধ্যমে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। গত ১৬ বছরে প্রাণোচ্ছ্বাস কেবল সাহিত্য-সংস্কৃতির চর্চা নয়, সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি চিকিৎসা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ও রক্তদানের মতো কার্যক্রম আয়োজন করে সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রাণোচ্ছ্বাস আগামী দিনে সমাজ পরিবর্তনের বড় শক্তি হয়ে উঠবে। বক্তারা আরো বলেন, প্রাণোচ্ছ্বাসের মতো সংগঠনগুলো সমাজে তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে পথপ্রদর্শকের ভূমিকা রাখছে। এর মাধ্যমে যেমন সংস্কৃতি বিকশিত হচ্ছে, তেমনি তরুণদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও মানবিক চেতনার বিকাশ ঘটছে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ১৬ বছরের সাফল্যগাথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ পথচলায় আরও শক্তিশালীভাবে সাহিত্য-সংস্কৃতি, চিকিৎসা ও মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুনঃ  বেপরোয়া গতিতে প্রাণহানির ঘটনায় মামলা: র‍্যাব-৮ এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার, কাউখালী থানায় হস্তান্তর

খাদেমুল ইসলাম