Dhaka ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে টেনে নামাবেন, আর রাজনীতি করব না” ‎— কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শাহজীবাজার–গ্যাসফিল্ড সড়কে স্বস্তি, বাদশা কোম্পানির উদ্যোগে ভাঙা সড়কের গর্ত ভরাট, নিরাপদ চলাচলের ব্যবস্থা উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

”পঞ্চগড়ে সাংবাদিক রুহুল আমীন গাজী স্মরণে দোয়া ও আলোচনা সভা“

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের প্রয়াত সভাপতি মরহুম সাংবাদিক রুহুল আমীন গাজীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মিডিয়া হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন- পিইউজে।বাংলাভিশনের সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং রাইজিংবিডির আবু নাঈমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতার ও দেশ রূপান্তরের শহীদুল ইসলাম শহীদ, এখন টিভি ও কালেরকণ্ঠের লুৎফর রহমান, দৈনিক জনবানীর কামরুল ইসলাম কামু। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিক রুহুল আমীন গাজীর স্মৃতিচারণ করে বলেন, রুহুল আমীন গাজী ছিলেন একজন প্রতীথযশা সাংবাদিক। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেও নেতৃত্ব দিয়ে জেল জুলুমেরও শিকার হয়েছেন। তিনি আমৃত্যু অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তার আদর্শ পেশাদার সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

প্রয়াত রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নয়াদিগন্তের সাংবাদিক মাওলানা শেখ ফরিদ।

আরও পড়ুনঃ  ‘আমি তো জঙ্গলে বাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে পপি, ‘সিনেমাকে কখনও পাপ বলিনি’
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

”পঞ্চগড়ে সাংবাদিক রুহুল আমীন গাজী স্মরণে দোয়া ও আলোচনা সভা“

সময়: ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের প্রয়াত সভাপতি মরহুম সাংবাদিক রুহুল আমীন গাজীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মিডিয়া হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন- পিইউজে।বাংলাভিশনের সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং রাইজিংবিডির আবু নাঈমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতার ও দেশ রূপান্তরের শহীদুল ইসলাম শহীদ, এখন টিভি ও কালেরকণ্ঠের লুৎফর রহমান, দৈনিক জনবানীর কামরুল ইসলাম কামু। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিক রুহুল আমীন গাজীর স্মৃতিচারণ করে বলেন, রুহুল আমীন গাজী ছিলেন একজন প্রতীথযশা সাংবাদিক। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেও নেতৃত্ব দিয়ে জেল জুলুমেরও শিকার হয়েছেন। তিনি আমৃত্যু অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তার আদর্শ পেশাদার সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

প্রয়াত রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নয়াদিগন্তের সাংবাদিক মাওলানা শেখ ফরিদ।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই, হবে অবাধ ও নিরপেক্ষ: প্রতিমন্ত্রী