Dhaka ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন রোধ ও স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি সামনের নির্বাচনকে ঘিরে অপপ্রচার মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ । পূর্ব চৌরাস্তা দখলমুক্ত; দীর্ঘদিনের যানজট নিরসনে স্বস্তি ফিরছে পীরগঞ্জে কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইনকিলাব এর ৪০তম বর্ষপূর্তি উদযাপন আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, পাল্টাপাল্টি বক্তব্যে জনমনে প্রশ্ন নিরাপত্তাহীনতায় সনাতনীরা: জ্বলছে সম্প্রীতির বাংলাদেশ– দায় কার নেত্রকোনা কেন্দুয়া থানার মামলার বাদী মাইনুল ইসলাম কে প্রতিপক্ষের হুমকি।
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রশ্নফাঁসের ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের জনবল নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্নীতিবিরোধী ছাত্র–জনতা।

রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ, মোস্তাফিজুর রহমান পলাশ, হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও ইমরান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এই প্রশ্নফাঁসের ঘটনা কুষ্টিয়ার প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির গভীর শিকড়ের প্রতিফলন। প্রশাসনের শীর্ষ পর্যায়েই যখন দুর্নীতি আশ্রয় পায়, তখন সাধারণ মানুষের ভরসা কোথায়?

তার আরও বলেন, আপনাদের বেতন আমাদের কষ্টের টাকায়—অতএব চোখে ধুলো দেওয়া বন্ধ করুন, সরল পথে চলুন। ২৪-এ আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আবারও দেবো; কিন্তু দুর্নীতিবাজদের আর ছাড় দেওয়া হবে না। দুর্নীতি করতে হলে অন্য জেলা বেছে নিন, কুষ্টিয়ায় বসে দুর্নীতি চলবে না।

দুদক ও স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে কুষ্টিয়ার এডিসি জেনারেল (সার্বিক) জাহাঙ্গীর আলম, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শাহাদত হোসেন কবির, পিইসি খুলনার উপপরিচালক নাসরিন সুলতানা, কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম ও তার ভাই স্বাস্থ্য সহকারী হাসান ইমাম (নান্নু)সহ বেশ কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীরা অবিলম্বে ফাঁস হওয়া পরীক্ষা বাতিল করে ১৫ দিনের মধ্যে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পুনঃপরীক্ষা নেওয়ার দাবি জানান। পাশাপাশি পুরোনো নিয়োগ কমিটি বাতিল করে নতুন নিরপেক্ষ কমিটির মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের আহ্বান জানান।

এর আগে গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার আগেই প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  মধ্যনগরে অসহায় পরিবারের ওপর হামলা, ১ জন গুরুতর আহত; ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের
Tag :
জনপ্রিয় নিউজ

বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রশ্নফাঁসের ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সময়: ১০:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের জনবল নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্নীতিবিরোধী ছাত্র–জনতা।

রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ, মোস্তাফিজুর রহমান পলাশ, হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও ইমরান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এই প্রশ্নফাঁসের ঘটনা কুষ্টিয়ার প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির গভীর শিকড়ের প্রতিফলন। প্রশাসনের শীর্ষ পর্যায়েই যখন দুর্নীতি আশ্রয় পায়, তখন সাধারণ মানুষের ভরসা কোথায়?

তার আরও বলেন, আপনাদের বেতন আমাদের কষ্টের টাকায়—অতএব চোখে ধুলো দেওয়া বন্ধ করুন, সরল পথে চলুন। ২৪-এ আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আবারও দেবো; কিন্তু দুর্নীতিবাজদের আর ছাড় দেওয়া হবে না। দুর্নীতি করতে হলে অন্য জেলা বেছে নিন, কুষ্টিয়ায় বসে দুর্নীতি চলবে না।

দুদক ও স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে কুষ্টিয়ার এডিসি জেনারেল (সার্বিক) জাহাঙ্গীর আলম, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শাহাদত হোসেন কবির, পিইসি খুলনার উপপরিচালক নাসরিন সুলতানা, কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম ও তার ভাই স্বাস্থ্য সহকারী হাসান ইমাম (নান্নু)সহ বেশ কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীরা অবিলম্বে ফাঁস হওয়া পরীক্ষা বাতিল করে ১৫ দিনের মধ্যে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পুনঃপরীক্ষা নেওয়ার দাবি জানান। পাশাপাশি পুরোনো নিয়োগ কমিটি বাতিল করে নতুন নিরপেক্ষ কমিটির মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের আহ্বান জানান।

এর আগে গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার আগেই প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন সংসদে : প্রধানমন্ত্রী