Dhaka ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফুলপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আবুল বাসার আকন্দের মতবিনিময়

ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব আবুল বাসার আকন্দ। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সন্ধ্যায় ফুলপুর বাসস্ট্যান্ডের ঘাসফরিং রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফুলপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েবুর রহমান সোহেল, সদস্য নজরুল ইসলাম আর্মি, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও ফুলপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

এ সময় আবুল বাসার আকন্দ সাম্প্রতিক সময়ে ফুলপুর ও তারাকান্দায় ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরে সাংবাদিকদের নিরপেক্ষভাবে সত্য প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা দেখেছেন ৫ আগস্টের পর থেকে অনেকেই নানা অপকর্ম করে কোটি কোটি টাকা উপার্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে বানিজ্য। এসব অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা কেন চুপ আছেন তা আমি বুঝি না। আমি নিজেও যদি দুর্নীতিতে জড়িত থাকি, আমার বিরুদ্ধেও লিখবেন। কারণ ফুলপুর-তারাকান্দা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।”

নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত মানদণ্ড অনুযায়ী তিনি শতভাগ যোগ্য। ব্যক্তিগতভাবে কিংবা সংগঠনের পক্ষ থেকেও কোন দুর্নীতির সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি।

শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের হাতে সত্য প্রকাশের প্রতীক হিসেবে কলম উপহার দেন।

আরও পড়ুনঃ  জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস
Tag :

জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস

ফুলপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আবুল বাসার আকন্দের মতবিনিময়

সময়: ১০:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব আবুল বাসার আকন্দ। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সন্ধ্যায় ফুলপুর বাসস্ট্যান্ডের ঘাসফরিং রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফুলপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েবুর রহমান সোহেল, সদস্য নজরুল ইসলাম আর্মি, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও ফুলপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

এ সময় আবুল বাসার আকন্দ সাম্প্রতিক সময়ে ফুলপুর ও তারাকান্দায় ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরে সাংবাদিকদের নিরপেক্ষভাবে সত্য প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা দেখেছেন ৫ আগস্টের পর থেকে অনেকেই নানা অপকর্ম করে কোটি কোটি টাকা উপার্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে বানিজ্য। এসব অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা কেন চুপ আছেন তা আমি বুঝি না। আমি নিজেও যদি দুর্নীতিতে জড়িত থাকি, আমার বিরুদ্ধেও লিখবেন। কারণ ফুলপুর-তারাকান্দা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।”

নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত মানদণ্ড অনুযায়ী তিনি শতভাগ যোগ্য। ব্যক্তিগতভাবে কিংবা সংগঠনের পক্ষ থেকেও কোন দুর্নীতির সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি।

শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের হাতে সত্য প্রকাশের প্রতীক হিসেবে কলম উপহার দেন।

আরও পড়ুনঃ  ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন