মানবজীবন ডেস্ক | ঢাকা | প্রকাশিত: 01 মার্চ 2026, 05:45 PM
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ৩০২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৯.৫০ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২,২৪৫ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পূর্ববর্তী বছর ওই সময় রেমিট্যান্স এসেছিল ১,৮৪৯ কোটি ডলার।
Reporter Name 



























