Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার নেত্রকোনার আটপাড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নরসিংদীর শিবপুরে অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, জরিমানা আদায় “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরানগর নবারুণ সংঘের উদ্যোগে বিধায়ক সজল ঘোষকে সংবর্ধনা ও মিলনভোজের আয়োজন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য, আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার বুড়িচংয়ের মেয়ে ফাতেমা গঙ্গাচড়ায় দুই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়া চক্রের বিরুদ্ধে বড় সফলতা, আটক ১৩

  • Reporter Name
  • সময়: ০৮:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১২ Time View

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় মাদক, জুয়া ও অনলাইন জুয়া দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল ৫টা থেকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মোটরসাইকেলযোগে চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, জনবহুল স্থান এবং অপরাধপ্রবণ পয়েন্টে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। একই সময়ে রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিমও তাদের দায়িত্বাধীন এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়া নির্মূলের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ সাঁড়াশি অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রকাশ্যে জুয়া খেলায় সম্পৃক্ত মোট ১৩ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং অনলাইন জুয়া ও জুয়া সংক্রান্ত বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এমন অভিযানে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা অপরাধ নিয়ন্ত্রণে বাঁশখালী থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মোঃ রবিউল হক বলেন, “সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ামুক্ত রাখতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাঁশখালী থানা পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার
Tag :
জনপ্রিয় নিউজ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়া চক্রের বিরুদ্ধে বড় সফলতা, আটক ১৩

সময়: ০৮:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় মাদক, জুয়া ও অনলাইন জুয়া দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল ৫টা থেকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মোটরসাইকেলযোগে চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, জনবহুল স্থান এবং অপরাধপ্রবণ পয়েন্টে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। একই সময়ে রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিমও তাদের দায়িত্বাধীন এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়া নির্মূলের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ সাঁড়াশি অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রকাশ্যে জুয়া খেলায় সম্পৃক্ত মোট ১৩ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং অনলাইন জুয়া ও জুয়া সংক্রান্ত বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এমন অভিযানে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা অপরাধ নিয়ন্ত্রণে বাঁশখালী থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মোঃ রবিউল হক বলেন, “সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ামুক্ত রাখতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাঁশখালী থানা পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  নবীগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য আটক, মূল হোতা এখনও অধরা থানায় মামলা, জনমনে চুরি-ছিনতাই আতঙ্ক