Dhaka ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় মালগাজীতে পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজার উপহার ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চরভদ্রাসনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল পীরগঞ্জে জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে কিশোরকে গাছে বেঁধে মারধর রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নরসিংদীর শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ, জব্দ ভেকু মেশিন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঘাইছড়ি মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন

বাঘাইছড়ি মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ—২য় পর্যায়” প্রকল্পের অংশ হিসেবে ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) সকালে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সময়ে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহাম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

ভিডিও কনফারেন্সে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব।”

 

অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর দৃষ্টিনন্দন স্টেডিয়াম পেয়ে বাঘাইছড়ি উপজেলার মানুষ অত্যন্ত আনন্দিত। খুব শীঘ্রই সবার অংশগ্রহণে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

আরও পড়ুনঃ  এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
Tag :
জনপ্রিয় নিউজ

শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

বাঘাইছড়ি মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন

সময়: ১১:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বাঘাইছড়ি মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ—২য় পর্যায়” প্রকল্পের অংশ হিসেবে ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) সকালে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সময়ে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহাম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

ভিডিও কনফারেন্সে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব।”

 

অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর দৃষ্টিনন্দন স্টেডিয়াম পেয়ে বাঘাইছড়ি উপজেলার মানুষ অত্যন্ত আনন্দিত। খুব শীঘ্রই সবার অংশগ্রহণে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

আরও পড়ুনঃ  সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর