Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আর, এম, পির বিশেষ চেকপোস্ট হৃদরোগে আক্রান্ত দুলালের পাশে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে দলীয় পরিচয়ে জমি জবরদখল ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন

  • Reporter Name
  • সময়: ০২:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ২৯৮ Time View

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

“মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ই মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় এই জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

উক্ত অনুষ্ঠানে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কিতাব আলী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শাহিন আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান।

এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা প্রধান ও বিভাগীয় মীর কামাল হোসেন, উপজেলা রিসার্স সেন্টারের পরিচালক আব্দুল হালিম, মাহিল্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কণ সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একটি জাতির উন্নয়ন নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার উপর। তাই সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জন ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একজন সুসন্তান, সুনাগরিক এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠা।

বক্তারা আরও বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তিনটি প্রধান উপাদান অপরিহার্য—শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এই তিন পক্ষের পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও দায়িত্ববোধ থাকলে একটি কার্যকর ও সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। পাশাপাশি সরকারের সক্রিয় ভূমিকা এবং শিক্ষানীতির যথাযথ বাস্তবায়নও জরুরি।

আরও পড়ুনঃ  ক্যান্সারের চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা প্রয়োজন, দেশবাসী ও প্রবাসীদের কাছে সাহায্যের আকুতি

আলোচনা সভা শেষে স্কুল ভিত্তিক অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মাঝে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Tag :
জনপ্রিয় নিউজ

আর, এম, পির বিশেষ চেকপোস্ট

বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন

সময়: ০২:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

“মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ই মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় এই জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

উক্ত অনুষ্ঠানে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কিতাব আলী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শাহিন আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান।

এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা প্রধান ও বিভাগীয় মীর কামাল হোসেন, উপজেলা রিসার্স সেন্টারের পরিচালক আব্দুল হালিম, মাহিল্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কণ সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একটি জাতির উন্নয়ন নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার উপর। তাই সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জন ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একজন সুসন্তান, সুনাগরিক এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠা।

বক্তারা আরও বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তিনটি প্রধান উপাদান অপরিহার্য—শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এই তিন পক্ষের পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও দায়িত্ববোধ থাকলে একটি কার্যকর ও সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। পাশাপাশি সরকারের সক্রিয় ভূমিকা এবং শিক্ষানীতির যথাযথ বাস্তবায়নও জরুরি।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত