Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার বিশ্বকাপে না থাকলেও পারিশ্রমিক পাবেন সোমালিয়ার রেফারি ওমর আরতান ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন: ক্রীড়া প্রতিমন্ত্রী দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৫ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:

চট্টগ্রাম, ১৪ জুন: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কনফারেন্স হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান সিরাজুল করিম হিরো-এর সভাপতিত্বে এবং উপ-যুব প্রধান ০১ মোঃ আবদুর রহমান অপি-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের সিএমও ডা. নাজ সোহানী সুলতানা, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, রক্ত কেন্দ্রের প্রধান ডা. মিনহাজ উদ্দীন, চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের প্রাক্তন যুব প্রধান ফয়সাল হোসেন টুটুল।

বক্তারা বলেন, নিরাপদ রক্ত নিশ্চিত করতে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানের কোনো বিকল্প নেই। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তরুণদের রক্তদানে এগিয়ে আসতে হবে। একজন স্বেচ্ছা রক্তদাতার দানকৃত রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকল সুস্থ ও সক্ষম মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য তুলে ধরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  থামছে না সড়ক দুর্ঘটনা
Tag :
জনপ্রিয় নিউজ

জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ০৯:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:

চট্টগ্রাম, ১৪ জুন: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কনফারেন্স হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান সিরাজুল করিম হিরো-এর সভাপতিত্বে এবং উপ-যুব প্রধান ০১ মোঃ আবদুর রহমান অপি-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের সিএমও ডা. নাজ সোহানী সুলতানা, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, রক্ত কেন্দ্রের প্রধান ডা. মিনহাজ উদ্দীন, চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের প্রাক্তন যুব প্রধান ফয়সাল হোসেন টুটুল।

বক্তারা বলেন, নিরাপদ রক্ত নিশ্চিত করতে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানের কোনো বিকল্প নেই। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তরুণদের রক্তদানে এগিয়ে আসতে হবে। একজন স্বেচ্ছা রক্তদাতার দানকৃত রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকল সুস্থ ও সক্ষম মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য তুলে ধরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ