Dhaka ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো প্রবাসী কার্ড ও রেমিট্যান্স যোদ্ধাদের ছয় দফা দাবি নিয়ে ভার্চুয়াল আলোচনা আজ সাতক্ষীরায় কানের দুলের লোভে শিশুকে অপহরণ করে হত্যা, ঘাতক মহিলাকে গণধোলাইয়ে হত্যা মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩!! চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন কুষ্টিয়ায় চারদিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-০১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বকাপ ফাইনালে গোলশূন্য প্রথমার্ধ, স্পেনের দাপটে চাপে আর্জেন্টিনা

  • Reporter Name
  • সময়: ০২:১৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৫ Time View

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের দেখা পায়নি স্পেন। অন্যদিকে পুরো ৪৫ মিনিটজুড়ে নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি আর্জেন্টিনাকে। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। পঞ্চম মিনিটেই লামিন ইয়ামাল ও দানি ওলমোর দারুণ বোঝাপড়া থেকে প্রথম বড় সুযোগ তৈরি হয়। তবে লিসান্দ্রো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের যৌথ প্রতিরোধে গোল বঞ্চিত হয় স্প্যানিশরা।

প্রথমার্ধজুড়ে আর্জেন্টিনাকে রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হয়। স্পেন তিনটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও আর্জেন্টিনা বিরতির আগে একটিও শট নিতে পারেনি।

৪১তম মিনিটে মিকেল ওয়ারজাবালকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। এরপর চোটের কারণে ৪৩তম মিনিটে তাকে তুলে নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামানো হয়। একই সময়ে মার্ক কুকুরেয়ার একটি জোরালো প্রচেষ্টা অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

পরিসংখ্যানেও ছিল স্পেনের স্পষ্ট আধিপত্য। প্রথমার্ধে বলের দখলে তারা ছিল ৬৫ শতাংশ সময়, যেখানে আর্জেন্টিনার দখল ছিল ৩৫ শতাংশ। পাশাপাশি নিখুঁত পাসেও বড় ব্যবধানে এগিয়ে ছিল স্প্যানিশরা। স্পেন ৩১৩টি সফল পাস সম্পন্ন করলেও আর্জেন্টিনার সফল পাস ছিল ১৫৫টি।

তবে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার অপেক্ষায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর স্পেন চাইবে নিজেদের আধিপত্যের প্রতিফলন স্কোরবোর্ডে তুলে ধরতে।

আরও পড়ুনঃ  অমাবস্যার জোয়ারে ফুলে উঠেছে নদী, বরিশালে ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে
Tag :
জনপ্রিয় নিউজ

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা

বিশ্বকাপ ফাইনালে গোলশূন্য প্রথমার্ধ, স্পেনের দাপটে চাপে আর্জেন্টিনা

সময়: ০২:১৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের দেখা পায়নি স্পেন। অন্যদিকে পুরো ৪৫ মিনিটজুড়ে নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি আর্জেন্টিনাকে। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। পঞ্চম মিনিটেই লামিন ইয়ামাল ও দানি ওলমোর দারুণ বোঝাপড়া থেকে প্রথম বড় সুযোগ তৈরি হয়। তবে লিসান্দ্রো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের যৌথ প্রতিরোধে গোল বঞ্চিত হয় স্প্যানিশরা।

প্রথমার্ধজুড়ে আর্জেন্টিনাকে রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হয়। স্পেন তিনটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও আর্জেন্টিনা বিরতির আগে একটিও শট নিতে পারেনি।

৪১তম মিনিটে মিকেল ওয়ারজাবালকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। এরপর চোটের কারণে ৪৩তম মিনিটে তাকে তুলে নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামানো হয়। একই সময়ে মার্ক কুকুরেয়ার একটি জোরালো প্রচেষ্টা অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

পরিসংখ্যানেও ছিল স্পেনের স্পষ্ট আধিপত্য। প্রথমার্ধে বলের দখলে তারা ছিল ৬৫ শতাংশ সময়, যেখানে আর্জেন্টিনার দখল ছিল ৩৫ শতাংশ। পাশাপাশি নিখুঁত পাসেও বড় ব্যবধানে এগিয়ে ছিল স্প্যানিশরা। স্পেন ৩১৩টি সফল পাস সম্পন্ন করলেও আর্জেন্টিনার সফল পাস ছিল ১৫৫টি।

তবে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার অপেক্ষায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর স্পেন চাইবে নিজেদের আধিপত্যের প্রতিফলন স্কোরবোর্ডে তুলে ধরতে।

আরও পড়ুনঃ  শিক্ষা, মেধা ও প্রত্যাবর্তনের গল্প: ডা. জোবাইদা রহমানের আলোকিত জীবন