Dhaka ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচংয়ে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চটগ্রাম সিটিজেনস ফোরাম মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বকশিগঞ্জে মরহুম উজির আলী আকন্দ পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ  ইনিউইয়র্কে শাহ নেওয়াজ গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির আহ্বান দানপঞ্চগড় একজন নারী নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ মোবাইল ও নগদ টাকাড়াইলে হারিয়ে যাওয়া  আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি আল মামুন শিকদার সময় পেরিয়েও অটুট: বন্ধুত্বের পুনর্জাগরণে এসএসসি ক্লাব ’৯৪ মানিকগঞ্জের মিলনমেলা হকার ভাইদের ও পথ চলতি ক্রেতা বিক্রেতাদের জন্য- ইফতার পার্টি  কালিয়াকৈর প্রেসক্লাবে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬ Time View

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজারে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, দেবপুর বাজারে ইউরিয়া সারের ৫০ কেজি বস্তার সরকারি মূল্য ১ হাজার ২৫০ টাকা হলেও সেখানে বিভিন্ন অজুহাতে ৭ কেজি সারের মূল্যসহ মোট ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে কৃষকদের অতিরিক্ত টাকা দিতে বাধ্য হতে হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

এ অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১৬ মার্চ) দেবপুর বাজারে বিসিআইসি সার ডিলারের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে উপজেলা কৃষি অফিসার বুড়িচং, কুমিল্লার প্রসিকিউশনের ভিত্তিতে দেবপুর বাজারের ন্যাশনাল ট্রেডার্স নামের ডিলারকে খুচরা ব্যবসায়ীদের কাছে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় সারের বাজারে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত মূল্য আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

বুড়িচংয়ে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

বুড়িচংয়ে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

Update Time : ১২:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬