Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদক কারবারিদের আতঙ্কে মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসেও সেবা সহজীকরণে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ — সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি গৌরীপুরে অপকর্মের অভিযোগে আলোচনায় মতিউর রহমান আপোষ-মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ডিএসবি সদস্য ক্লোজড মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে ধানবোঝাই অটোরিকশা উল্টে কলেজ কর্মচারীর মৃত্যু

  • Reporter Name
  • সময়: ১২:১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৭ Time View

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে ধানবোঝাই অটোরিকশা উল্টে চাপা পড়ে আব্দুল মান্নান (৫৫) নামে এক কলেজ অফিস সহায়কের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকালে বুড়িচং-রামপুর পোস্ট অফিস সড়কের গোবিন্দপুর শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অফিস সহায়ক ছিলেন।

কলেজের হিসাবরক্ষক নজরুল ইসলাম জানান, রোববার সকালে তিনটি অটোরিকশায় প্রায় ১০ মণ ধান নিয়ে কংশনর বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন আব্দুল মান্নান। পথে গোবিন্দপুর শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ওঠার সময় ধানবোঝাই অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আব্দুল মান্নানের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি। জানালে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  কুষ্টিয়ার খোকসায় বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২২
Tag :
জনপ্রিয় নিউজ

আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম

বুড়িচংয়ে ধানবোঝাই অটোরিকশা উল্টে কলেজ কর্মচারীর মৃত্যু

সময়: ১২:১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে ধানবোঝাই অটোরিকশা উল্টে চাপা পড়ে আব্দুল মান্নান (৫৫) নামে এক কলেজ অফিস সহায়কের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকালে বুড়িচং-রামপুর পোস্ট অফিস সড়কের গোবিন্দপুর শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অফিস সহায়ক ছিলেন।

কলেজের হিসাবরক্ষক নজরুল ইসলাম জানান, রোববার সকালে তিনটি অটোরিকশায় প্রায় ১০ মণ ধান নিয়ে কংশনর বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন আব্দুল মান্নান। পথে গোবিন্দপুর শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ওঠার সময় ধানবোঝাই অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আব্দুল মান্নানের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি। জানালে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী গুরুতর আহত