Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

  • Reporter Name
  • সময়: ১০:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৩ Time View

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান এলাকায় জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, মারধর ও আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জিলহক সরকার ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১১ জুন বিকেলে প্রতিপক্ষের হুকুমদাতা আবুল কালাম এবং তার সহযোগী বাবলু, বাবলুর ছেলে ইমনসহ কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জিলহকের ছেলে লিটনের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, তারা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকিও দেয়।

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্যান্য সদস্যরাও হামলার শিকার হয়ে আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় কয়েকজনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মো. জিলহক সরকার বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

ভাঙ্গুড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

সময়: ১০:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান এলাকায় জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, মারধর ও আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জিলহক সরকার ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১১ জুন বিকেলে প্রতিপক্ষের হুকুমদাতা আবুল কালাম এবং তার সহযোগী বাবলু, বাবলুর ছেলে ইমনসহ কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জিলহকের ছেলে লিটনের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, তারা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকিও দেয়।

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্যান্য সদস্যরাও হামলার শিকার হয়ে আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় কয়েকজনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মো. জিলহক সরকার বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বাড়িতে আগুন ও হামলার ঘটনায় মামলা নেওয়ার নির্দেশ আদালতের