Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভৈরবে অসহায়দের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১৭০ Time View

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় ভৈরব উপজেলার বড় তুলাকান্দী এলাকায় ওয়াহেদ আলী শাহ মাজার মাঠ সংলগ্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. শরিফুল আলম। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচিও তারই একটি অংশ, যা ধারাবাহিকভাবে চালু থাকবে।

তিনি আরও বলেন, এ কার্ড পেতে কাউকে কোনো ধরনের চাঁদা বা ঘুষ দিতে হবে না। কেউ যদি এ ধরনের হয়রানির শিকার হন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানান তিনি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভৈরব সার্কেল অফিসারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী, অসহায় দরিদ্র মানুষ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুনঃ  কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল সংলগ্ন সড়ক উন্নয়ন কাজের শুভ সূচনা
Tag :
জনপ্রিয় নিউজ

শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভৈরবে অসহায়দের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

সময়: ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় ভৈরব উপজেলার বড় তুলাকান্দী এলাকায় ওয়াহেদ আলী শাহ মাজার মাঠ সংলগ্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. শরিফুল আলম। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচিও তারই একটি অংশ, যা ধারাবাহিকভাবে চালু থাকবে।

তিনি আরও বলেন, এ কার্ড পেতে কাউকে কোনো ধরনের চাঁদা বা ঘুষ দিতে হবে না। কেউ যদি এ ধরনের হয়রানির শিকার হন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানান তিনি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভৈরব সার্কেল অফিসারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী, অসহায় দরিদ্র মানুষ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুনঃ  চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত