Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি প্রতিনিধিদল ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত স্পটিফাইয়ে নতুন ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড ‘কর্টিস’ রাসুল (সা.) যেভাবে তরুণদের গড়ে তুলেছিলেন আগামীর নেতা হিসেবে ফাইনালে উঠে যা বললেন মেসি: ‘আমরা জানতাম, এই দল শিরোপার জন্য লড়বে’ ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

  • Reporter Name
  • সময়: ০৮:৫২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৮ Time View

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর নতুন হামলার পর অঞ্চলজুড়ে সংঘাত আরও তীব্র হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ বাজার তথ্যে দেখা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড-এর দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৮ মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮০.০২ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই কৌশলগত নৌপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হতো।

সাম্প্রতিক সামরিক হামলার কারণে ওই নৌপথে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ সংকটের শঙ্কা বাড়ছে, যার প্রভাব সরাসরি তেলের দামে পড়ছে।

এদিকে, বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাস দিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি যদি দীর্ঘ সময় ব্যাহত থাকে, তাহলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর আগামী কয়েকদিন বিশ্ববাজারের তেলের দামের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে। সংঘাত আরও বিস্তৃত হলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়তে পারে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুনঃ  পণ্য পরিবহন ও রাজস্বে ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি প্রতিনিধিদল

মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

সময়: ০৮:৫২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬