Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসে ঝরল রিয়াদের প্রাণ

মো: আরিফুর রহমান অরিফ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ  শিবালয়ে এক পরিবারের স্বপ্ন থেমে গেল সড়কের ধুলোয়। মাত্র ২০ বছরের তরুণ রিয়াদ রেজা। সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছে, সামনে কলেজে ভর্তির প্রস্তুতি। পরিবার আর বন্ধুদের কাছে তিনি ছিলেন প্রাণবন্ত, হাসিখুশি আর স্বপ্নবাজ। কিন্তু সড়কের এক মুহূর্তের দুর্ঘটনা সবকিছু থামিয়ে দিল চিরতরে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ে দ্রুতগামী সেলফি পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রিয়াদ। গুরুতর আহত হন তার বন্ধু রোমান।

রিয়াদের বাড়ি উপজেলার তেওতা ইউনিয়নের গান্ধাইল গ্রামে। বাবা রেজাউল আর মা’কে নিয়ে ছোট সংসার। পরিবার ও আত্মীয়স্বজনের কাছে রিয়াদ ছিলেন সবার আশা। সদ্য এসএসসি শেষ করে উচ্চশিক্ষার পরিকল্পনা করছিলেন।

প্রতিবেশীরা জানালেন, রিয়াদ ছিলেন মেধাবী ও প্রাণবন্ত তরুণ। খেলাধুলা, আড্ডা কিংবা পড়াশোনা—সবকিছুতেই সবার প্রিয় ছিলেন তিনি। তার হঠাৎ মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের এক আত্মীয় বলেন, “রিয়াদ খুবই হাসিখুশি আর পরিশ্রমী ছিল। পরিবারের জন্য অনেক স্বপ্ন ছিল তার। কিন্তু সেলফি পরিবহনের এই বাস সব স্বপ্ন শেষ করে দিল। আমরা এর বিচার চাই।”

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক
Tag :
জনপ্রিয় নিউজ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসে ঝরল রিয়াদের প্রাণ

সময়: ১০:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মো: আরিফুর রহমান অরিফ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ  শিবালয়ে এক পরিবারের স্বপ্ন থেমে গেল সড়কের ধুলোয়। মাত্র ২০ বছরের তরুণ রিয়াদ রেজা। সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছে, সামনে কলেজে ভর্তির প্রস্তুতি। পরিবার আর বন্ধুদের কাছে তিনি ছিলেন প্রাণবন্ত, হাসিখুশি আর স্বপ্নবাজ। কিন্তু সড়কের এক মুহূর্তের দুর্ঘটনা সবকিছু থামিয়ে দিল চিরতরে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ে দ্রুতগামী সেলফি পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রিয়াদ। গুরুতর আহত হন তার বন্ধু রোমান।

রিয়াদের বাড়ি উপজেলার তেওতা ইউনিয়নের গান্ধাইল গ্রামে। বাবা রেজাউল আর মা’কে নিয়ে ছোট সংসার। পরিবার ও আত্মীয়স্বজনের কাছে রিয়াদ ছিলেন সবার আশা। সদ্য এসএসসি শেষ করে উচ্চশিক্ষার পরিকল্পনা করছিলেন।

প্রতিবেশীরা জানালেন, রিয়াদ ছিলেন মেধাবী ও প্রাণবন্ত তরুণ। খেলাধুলা, আড্ডা কিংবা পড়াশোনা—সবকিছুতেই সবার প্রিয় ছিলেন তিনি। তার হঠাৎ মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের এক আত্মীয় বলেন, “রিয়াদ খুবই হাসিখুশি আর পরিশ্রমী ছিল। পরিবারের জন্য অনেক স্বপ্ন ছিল তার। কিন্তু সেলফি পরিবহনের এই বাস সব স্বপ্ন শেষ করে দিল। আমরা এর বিচার চাই।”

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর