Dhaka ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ময়না হত্যায় স্বামী হেলাল কারাগারে রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ- দুই বিচারকের পদত্যাগ

  • Reporter Name
  • সময়: ০৬:৪৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৭৭ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ: ৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগেই এই আয়োজন ঘিরে তৈরি হল বিতর্ক। প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন; যাদের মধ্যে একজন প্রতিযোগীদের নিয়ে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন।

কাল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বসবে এবারের আসর। তার আগেই মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। মঙ্গলবার ইনস্টাগ্রামে তিনি দাবি করেন, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বলেও উল্লেখ করেন।

হারফুশ আরও অভিযোগ করেন, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে কীভাবে পাশ কাটানো হলো- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ওমর হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে, ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ান।

এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিযোগিতা-পূর্ব একটি অনুষ্ঠান ছাড়েন কয়েকজন প্রতিযোগী। এর অল্প কিছুদিন পরই দুই বিচারকের পদত্যাগে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এদিকে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি, জনপ্রিয়তার বিচারেও মিথিলা এখন শীর্ষের একেবারে দোরগোড়ায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার বিচারে ১ নম্বর স্থানটি দখল করতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৪,০০০ ভোট। প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে, যা বাংলাদেশের জন্য এক নজিরবিহীন ঘটনা। তবে সময় খুবই অল্প। আজ ১৯ নভেম্বর রাতেই শেষ হলো ভোট ।বাংলাদেশ সময় রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া হয় ।এ সংবাদ লেখা পর্যন্ত কত ভোট পড়েছে তা জানা যায়নি ।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ- দুই বিচারকের পদত্যাগ

সময়: ০৬:৪৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫