
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা
মানবজীবন.কম | ১২ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চারদিনের সরকারি ছুটির কারণে গ্রামে ফিরছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৬,৯২৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে মোট ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।
উত্তরবঙ্গগামী ১২,৯৩৪টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা, আর ঢাকাগামী যানবাহন থেকে টোল হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, ছুটির দিনে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে। মহাসড়কে যানজট এড়াতে পুলিশ বিভিন্ন পয়েন্টে নজরদারি করছে।
Reporter Name 



























