Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রা বি তে “রাকসু কী, কেন, কিভাবে” লিফলেট বিতরণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
দীর্ঘ ৩৫ বছর ধরে অকার্যকর থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে লিফলেট বিতরণ ক্যাম্পেইন শুরু করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। ‘রাকসু কী, কেন, কিভাবে’—এ তথ্য শিক্ষার্থীদের জানাতে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া মেয়েদের হলের সামনে বুথ বসিয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর হাতে লিফলেট তুলে দেয় সংগঠনটি। আগামীকালও একই স্থানে এবং পরের সপ্তাহে পুরো ক্যাম্পাসজুড়ে এ কার্যক্রম চলবে বলে জানান তারা।

এ বিষয়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন-এর সভাপতি ফাহির আমিন বলেন, ‘ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অধিকার ও সুবিধা নিশ্চিতের প্ল্যাটফর্ম। আসন্ন নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে আমরা ক্যাম্পেইন চালাচ্ছি। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫০০ নারী শিক্ষার্থীর মাঝে লিফলেট বিতরণ করেছি। আজ ও আগামীকাল মেয়েদের হল এলাকায় ক্যাম্পেইন চলবে, এরপর পুরো ক্যাম্পাসে সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। উদ্দেশ্য—শিক্ষার্থীদের ন্যায্য অধিকার সম্পর্কে জানানো ও সচেতন করা।’এদিকে লিফলেট পেয়ে শিক্ষার্থীদের মাঝেও একধরণের উৎসাহ দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, ‘রাকসু সম্পর্কে আগে খুব বেশি জানতাম না। এই লিফলেট পড়ে অনেক তথ্য জানতে পেরেছি। এখন বুঝতে পারছি, শিক্ষার্থীদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ।’

আরেক শিক্ষার্থী নাদিয়া জাহান বলেন, ‘রাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে বড় ভূমিকা রাখতে পারে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বেশি হওয়া দরকার।’সার্বিক বিষয়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন-এর সাবেক সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে রাকসু অকার্যকর। শিক্ষার্থীদের একটি বড় অংশ রাকসু সম্পর্কে অজ্ঞ বা পর্যাপ্ত তথ্য জানে না। এ পরিস্থিতিতে আমরা প্রাথমিক তথ্যবহুল লিফলেট বিতরণ করছি। আজ দুপুর পর্যন্ত প্রায় ১৫০০ লিফলেট বিতরণে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। আজ ও আগামীকাল পশ্চিমপাড়া এলাকায় এবং পরের সপ্তাহে ক্যাম্পাসজুড়ে এ কার্যক্রম চলবে।’

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর বিশাল অস্ত্র চুক্তির ঘোষণা

Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার

রা বি তে “রাকসু কী, কেন, কিভাবে” লিফলেট বিতরণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি

সময়: ১১:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
দীর্ঘ ৩৫ বছর ধরে অকার্যকর থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে লিফলেট বিতরণ ক্যাম্পেইন শুরু করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। ‘রাকসু কী, কেন, কিভাবে’—এ তথ্য শিক্ষার্থীদের জানাতে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া মেয়েদের হলের সামনে বুথ বসিয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর হাতে লিফলেট তুলে দেয় সংগঠনটি। আগামীকালও একই স্থানে এবং পরের সপ্তাহে পুরো ক্যাম্পাসজুড়ে এ কার্যক্রম চলবে বলে জানান তারা।

এ বিষয়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন-এর সভাপতি ফাহির আমিন বলেন, ‘ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অধিকার ও সুবিধা নিশ্চিতের প্ল্যাটফর্ম। আসন্ন নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে আমরা ক্যাম্পেইন চালাচ্ছি। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫০০ নারী শিক্ষার্থীর মাঝে লিফলেট বিতরণ করেছি। আজ ও আগামীকাল মেয়েদের হল এলাকায় ক্যাম্পেইন চলবে, এরপর পুরো ক্যাম্পাসে সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। উদ্দেশ্য—শিক্ষার্থীদের ন্যায্য অধিকার সম্পর্কে জানানো ও সচেতন করা।’এদিকে লিফলেট পেয়ে শিক্ষার্থীদের মাঝেও একধরণের উৎসাহ দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, ‘রাকসু সম্পর্কে আগে খুব বেশি জানতাম না। এই লিফলেট পড়ে অনেক তথ্য জানতে পেরেছি। এখন বুঝতে পারছি, শিক্ষার্থীদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ।’

আরেক শিক্ষার্থী নাদিয়া জাহান বলেন, ‘রাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে বড় ভূমিকা রাখতে পারে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বেশি হওয়া দরকার।’সার্বিক বিষয়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন-এর সাবেক সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে রাকসু অকার্যকর। শিক্ষার্থীদের একটি বড় অংশ রাকসু সম্পর্কে অজ্ঞ বা পর্যাপ্ত তথ্য জানে না। এ পরিস্থিতিতে আমরা প্রাথমিক তথ্যবহুল লিফলেট বিতরণ করছি। আজ দুপুর পর্যন্ত প্রায় ১৫০০ লিফলেট বিতরণে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। আজ ও আগামীকাল পশ্চিমপাড়া এলাকায় এবং পরের সপ্তাহে ক্যাম্পাসজুড়ে এ কার্যক্রম চলবে।’

আরও পড়ুনঃ  প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল স্বরবিন্দু প্রকাশন