Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে লাল দলের জয় ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় নবীনগরে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৪৮২ শিক্ষার্থী বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রা বি র ৭২ ব্যাচের ক্লাস শুরু, নবীনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের (৭২তম ব্যাচ) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে স্ব স্ব বিভাগগুলো। নবীনদের পদচারণায় মুখরিত হয়েছে মতিহারের সবুজ চত্বর।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকেই রঙ্গিন বেশে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টায় বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে তাদের সঙ্গে অভিভাবকদেরও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীনদের সংখ্যা বাড়তে থাকে।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিদিনের চেয়ে একটু অন্যরকম সাজে ক্যাম্পাসে এসেছেন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। পরিচিতির মাধ্যমে বরণ করে নেন বিভাগের শিক্ষকরাও। এ যেন অন্য রকম এক উৎসব।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীনদের আগমনে নতুন রূপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় নতুন-পুরোনো শিক্ষার্থীদের আড্ডা ছিল লক্ষণীয়। তবে পুরাতনদের ছাপিয়ে ক্যাম্পাসে নতুনদের আগমন ছিল চোখে পড়ার মতো।

নবীন বরণ অনুষ্ঠান শেষে সবাই যখন অ্যাকাডেমিক ভবন থেকে বেরিয়ে আসেন তখন যেন আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবার হাতে হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। অনেকে আবার বসে পড়েছেন আনন্দ আড্ডায়। প্রবীণদের কেউ কেউ আবার গান ধরেছেন মনের আনন্দে। ক্যাম্পাসের পুরোটায় এক আনন্দঘন পরিবেশে।

প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিচিতা বিনতে মালিক বলেন, নৃবিজ্ঞান হলো মানুষের বিজ্ঞান। এটি এমন একটি বিষয়, যেখানে মানুষকে ভেতর থেকে বোঝা যায়। এখানে মানুষের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ আছে। প্রথম দিন বিভাগে এসে একদম নতুন একটা অনুভূতি হয়েছে। এখানে নতুন বন্ধু, নতুন পরিবেশ আর শিক্ষকদের আন্তরিকতা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।

একই বিভাগের শিক্ষার্থী শুয়াইব হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ আমাদের জন্য অনেক আনন্দ আর উচ্ছ্বাসের। তবে এখানে আসার পথটা আমার জন্য সহজ ছিল না। ভর্তির শুরুটা ছিল বেশ কঠিন। প্রথমবার চান্স না পাওয়ায় ভীষণ হতাশায় পড়েছিলাম। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয়বার চেষ্টা করি, আর তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। আজ এই ক্যাম্পাসে দাঁড়িয়ে মনে হচ্ছে, সেই সমস্ত পরিশ্রম আর কষ্ট সার্থক হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক

এদিকে নবীন শিক্ষার্থীরা কোনো ধরনের র‍্যাগিংয়ের শিকার হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান নবীনদের স্বাগত জানিয়ে বলেন, র‍্যাগিং আইনত দণ্ডনীয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। কেউ এতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

আবু বকর সৈকত
১৭ আগস্ট, ২০২৫ খ্রি.
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

রা বি র ৭২ ব্যাচের ক্লাস শুরু, নবীনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

সময়: ০১:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের (৭২তম ব্যাচ) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে স্ব স্ব বিভাগগুলো। নবীনদের পদচারণায় মুখরিত হয়েছে মতিহারের সবুজ চত্বর।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকেই রঙ্গিন বেশে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টায় বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে তাদের সঙ্গে অভিভাবকদেরও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীনদের সংখ্যা বাড়তে থাকে।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিদিনের চেয়ে একটু অন্যরকম সাজে ক্যাম্পাসে এসেছেন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। পরিচিতির মাধ্যমে বরণ করে নেন বিভাগের শিক্ষকরাও। এ যেন অন্য রকম এক উৎসব।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীনদের আগমনে নতুন রূপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় নতুন-পুরোনো শিক্ষার্থীদের আড্ডা ছিল লক্ষণীয়। তবে পুরাতনদের ছাপিয়ে ক্যাম্পাসে নতুনদের আগমন ছিল চোখে পড়ার মতো।

নবীন বরণ অনুষ্ঠান শেষে সবাই যখন অ্যাকাডেমিক ভবন থেকে বেরিয়ে আসেন তখন যেন আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবার হাতে হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। অনেকে আবার বসে পড়েছেন আনন্দ আড্ডায়। প্রবীণদের কেউ কেউ আবার গান ধরেছেন মনের আনন্দে। ক্যাম্পাসের পুরোটায় এক আনন্দঘন পরিবেশে।

প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিচিতা বিনতে মালিক বলেন, নৃবিজ্ঞান হলো মানুষের বিজ্ঞান। এটি এমন একটি বিষয়, যেখানে মানুষকে ভেতর থেকে বোঝা যায়। এখানে মানুষের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ আছে। প্রথম দিন বিভাগে এসে একদম নতুন একটা অনুভূতি হয়েছে। এখানে নতুন বন্ধু, নতুন পরিবেশ আর শিক্ষকদের আন্তরিকতা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।

একই বিভাগের শিক্ষার্থী শুয়াইব হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ আমাদের জন্য অনেক আনন্দ আর উচ্ছ্বাসের। তবে এখানে আসার পথটা আমার জন্য সহজ ছিল না। ভর্তির শুরুটা ছিল বেশ কঠিন। প্রথমবার চান্স না পাওয়ায় ভীষণ হতাশায় পড়েছিলাম। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয়বার চেষ্টা করি, আর তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। আজ এই ক্যাম্পাসে দাঁড়িয়ে মনে হচ্ছে, সেই সমস্ত পরিশ্রম আর কষ্ট সার্থক হয়েছে।

আরও পড়ুনঃ  ‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করলেন চিকিৎসক ডা. কেয়া