Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজানে জেতবনারাম বিহারে মহা ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রামঃ রাউজানে গহিরা অংকুর ঘোনা জেতবনারাম বিহারে মহা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।গত ৬ অক্টোবর সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী নানা আয়োজনে ভরে ওঠে বিহার প্রাঙ্গণ।

প্রভাত থেকেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে জেতবনারাম বিহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপাল মহাস্থবির।

দিনব্যাপী আয়োজনে ছিল সংঘদান, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, বুদ্ধ কীর্তন, ধর্মদেশনা ও ধর্মীয় আলোচনা সভা। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমবেত কণ্ঠে বুদ্ধ সংকীর্তন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্জ্বলন, শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও আকাশে ফানুস উড়ানো। অনুষ্ঠানে বিহারের প্রধান ভিক্ষুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্ত ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

দূর-দূরান্ত থেকে আগত হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক মিলনমেলায়। ‘প্রবারণার আলো ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে — মঙ্গলময় হোক সকলের জীবন।’ — এই মন্ত্রে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল।

আরও পড়ুনঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাউজানে জেতবনারাম বিহারে মহা ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত

সময়: ০৬:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রামঃ রাউজানে গহিরা অংকুর ঘোনা জেতবনারাম বিহারে মহা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।গত ৬ অক্টোবর সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী নানা আয়োজনে ভরে ওঠে বিহার প্রাঙ্গণ।

প্রভাত থেকেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে জেতবনারাম বিহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপাল মহাস্থবির।

দিনব্যাপী আয়োজনে ছিল সংঘদান, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, বুদ্ধ কীর্তন, ধর্মদেশনা ও ধর্মীয় আলোচনা সভা। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমবেত কণ্ঠে বুদ্ধ সংকীর্তন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্জ্বলন, শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও আকাশে ফানুস উড়ানো। অনুষ্ঠানে বিহারের প্রধান ভিক্ষুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্ত ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

দূর-দূরান্ত থেকে আগত হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক মিলনমেলায়। ‘প্রবারণার আলো ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে — মঙ্গলময় হোক সকলের জীবন।’ — এই মন্ত্রে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য