Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান তাহিরপুরে কলেজছাত্রীকে কক্ষে আটকে যৌন হয়রানির অভিযোগ, বিচার নিয়ে কালক্ষেপণ মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাকসু নির্বাচন প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় ‘চাঁদাবাজ আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘ছাত্রদলের অঙ্গিকার, প্রথম বর্ষের ভোটাধিকার’, ‘ছাত্রদলের অঙ্গিকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘ভোট আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘প্রথম বর্ষের ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’, ‘নকিব-ফকির কমিশন, মানিনা মানবো না’ এমন স্লোগান দিতে দেখা যায় তাদের।

শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আর-রাফি খান বলেন, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে জানাতে চাই—২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

একইসাথে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।”

ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীরা বারবার সাইবার আক্রমণের শিকার হচ্ছি।

গতকাল আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা চালিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনকে জাস্টিফাই করা হয়েছে। পরবর্তীতে সারারাত আমাদের সাইবার বুলিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণে স্পষ্ট বোঝা যায়—তারা নারী নেতৃত্বকে সামনে আসতে দিতে চায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করছি”।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “গতকাল আমরা রাকসু কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনকালে যে ঘটনা ঘটেছে, তা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নাশকতা ও ছাত্রদলের ওপর হামলা করার উদ্দেশ্যে শিবির, বাকসাস ও সমন্বয়ক নামধারী একটি সংগঠনকে মোটা ১৫ লক্ষ টাকা প্রদান করেছে আমাদের উপর হামলা করার জন্য। এ ঘটনায় আমাদের দশজন নেতা-কর্মী হাসপাতালে ভর্তি আছেন এবং নারী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তার স্বীকার হয়েছে।”

আরও পড়ুনঃ  বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক

তিনি আরও বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কেননা এটি তাদের গণতান্ত্রিক অধিকার, আর এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করার ক্ষমতা কারও নেই।

আমরা ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক দলকে বলতে চাই—আমরা তো প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তাহলে কেন আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিলেন? আমাদের সহজ দাবি আদায়ের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের শতাধিক নেতাকর্মী।

Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল

রাকসু নির্বাচন প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সময়: ০৫:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় ‘চাঁদাবাজ আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘ছাত্রদলের অঙ্গিকার, প্রথম বর্ষের ভোটাধিকার’, ‘ছাত্রদলের অঙ্গিকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘ভোট আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘প্রথম বর্ষের ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’, ‘নকিব-ফকির কমিশন, মানিনা মানবো না’ এমন স্লোগান দিতে দেখা যায় তাদের।

শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আর-রাফি খান বলেন, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে জানাতে চাই—২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

একইসাথে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।”

ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীরা বারবার সাইবার আক্রমণের শিকার হচ্ছি।

গতকাল আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা চালিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনকে জাস্টিফাই করা হয়েছে। পরবর্তীতে সারারাত আমাদের সাইবার বুলিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণে স্পষ্ট বোঝা যায়—তারা নারী নেতৃত্বকে সামনে আসতে দিতে চায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করছি”।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “গতকাল আমরা রাকসু কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনকালে যে ঘটনা ঘটেছে, তা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নাশকতা ও ছাত্রদলের ওপর হামলা করার উদ্দেশ্যে শিবির, বাকসাস ও সমন্বয়ক নামধারী একটি সংগঠনকে মোটা ১৫ লক্ষ টাকা প্রদান করেছে আমাদের উপর হামলা করার জন্য। এ ঘটনায় আমাদের দশজন নেতা-কর্মী হাসপাতালে ভর্তি আছেন এবং নারী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তার স্বীকার হয়েছে।”

আরও পড়ুনঃ  জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান