
সাব্বির কাজী (পটুয়াখালী) প্রতিনিধি :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকাল ৯টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও গণ অধিকার পরিষদ, রাঙ্গাবালী প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণও শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা ও সংস্কৃতির অহংকার। ভাষাশহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
এছাড়া, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা।
এই আয়োজনের মাধ্যমে রাঙ্গাবালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
Reporter Name 

























