Dhaka ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আহত ২, আটক ১ ভিজিএফের ৫ টন চাল আটক করে থানায় নেওয়ার পর নাটকীয় রশিদ তৈরি, পরে ফেরত দেওয়ার অভিযোগ কুড়িগ্রামে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় অনলাইন জুয়ার চক্রের ৫ সদস্য আটক ডুমুরিয়ায় চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ ২৫১টি সিমকার্ড জব্দ ফায়ার সার্ভিসে ড্রাইভারের দৌরাত্ম্য! নিয়োগ-বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ ও নারী কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় মাদকের সিন্ডিকেটে জিম্মি সমাজ, সত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে ওয়ার্ল্ড ভিশনের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক আহত, একজন নিখোঁজ

  • Reporter Name
  • সময়: ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২০ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী দলের হামলায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন কালিদাসখালীর সিদ্দিক ব্যাপারীর ছেলে স্বপন ব্যাপারী (৪০) এবং নিচপলাশী এলাকার শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)। আহত জিয়াউল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পদ্মা নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলির শিকার হন। তবে গুলিবিদ্ধ স্বপন ব্যাপারীর এখনো কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ট্রলারযোগে পদ্মার চর এলাকায় আসে। তারা কালিদাসখালী চরে প্রবেশ করলে স্বপন ব্যাপারী টর্চলাইটের আলো ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্বপনের চিৎকার শুনে প্রতিবেশী জিয়াউল হক এগিয়ে এলে তাকেও গুলি করা হয়।

পরিবারের দাবি, গুলিবিদ্ধ স্বপনকে সন্ত্রাসীরা ট্রলারে তুলে নিয়ে গেছে। ঘটনাস্থলের আশপাশে রক্তের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, “রাতের অন্ধকারে দুটি ট্রলারে করে প্রায় ১৫ জন সন্ত্রাসী কালিদাসখালী চরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। একপর্যায়ে আমার ছেলে স্বপনকে গুলি করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”

স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, পদ্মার বালুরঘাটকে কেন্দ্র করে এ এলাকায় প্রায়ই সন্ত্রাসী দলের তৎপরতা দেখা যায়। সর্বশেষ এ ঘটনায় পুরো চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, হামলার ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহের নান্দাইলে মরিয়ম আক্তারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলামিন ইসলাম রাব্বি জানান, গুলিবিদ্ধ বা নিহত অবস্থায় এখন পর্যন্ত কোনো রোগী হাসপাতালে আনা হয়নি।

Tag :
জনপ্রিয় নিউজ

খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য

রাজশাহীতে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক আহত, একজন নিখোঁজ

সময়: ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী দলের হামলায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন কালিদাসখালীর সিদ্দিক ব্যাপারীর ছেলে স্বপন ব্যাপারী (৪০) এবং নিচপলাশী এলাকার শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)। আহত জিয়াউল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পদ্মা নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলির শিকার হন। তবে গুলিবিদ্ধ স্বপন ব্যাপারীর এখনো কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ট্রলারযোগে পদ্মার চর এলাকায় আসে। তারা কালিদাসখালী চরে প্রবেশ করলে স্বপন ব্যাপারী টর্চলাইটের আলো ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্বপনের চিৎকার শুনে প্রতিবেশী জিয়াউল হক এগিয়ে এলে তাকেও গুলি করা হয়।

পরিবারের দাবি, গুলিবিদ্ধ স্বপনকে সন্ত্রাসীরা ট্রলারে তুলে নিয়ে গেছে। ঘটনাস্থলের আশপাশে রক্তের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, “রাতের অন্ধকারে দুটি ট্রলারে করে প্রায় ১৫ জন সন্ত্রাসী কালিদাসখালী চরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। একপর্যায়ে আমার ছেলে স্বপনকে গুলি করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”

স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, পদ্মার বালুরঘাটকে কেন্দ্র করে এ এলাকায় প্রায়ই সন্ত্রাসী দলের তৎপরতা দেখা যায়। সর্বশেষ এ ঘটনায় পুরো চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, হামলার ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির