Dhaka ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের রাঙ্গাবালীতে সাগরে ৫৮ দিন নিষেধাজ্ঞা থাকায় তিনটি ট্রলার মালিককে আনুমানিক ৪৫ লাখ টাকার জাল পুরিয়ে দেয় কোস্টগার্ড চোখের সুরক্ষায় আধুনিক চিকিৎসা: প্রফেসর ডা. কিউ এম ইকবাল হোসেনের মুখোমুখি নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড় শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দুই হিন্দু পরিবার, থানায় লিখিত অভিযোগ ফুলবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে এক ব্যক্তির মৃত্যু কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম কালিগঞ্জের ডিএমসি ক্লাব ফুটবল মাঠে আজ ঐতিহাসিক ওয়াজ মাহফিল রাজশাহীতে ১১ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, পুলিশের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শাহমাহমুদপুরে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী রুবেল বেপারী আটক

  • Reporter Name
  • সময়: ০৯:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩৩ Time View

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৬ মে) রাতে সদর মডেল থানাধীন পূর্ব লোধেরগাঁও গুচ্ছ গ্রাম এলাকার মধু রোড ব্রিজের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মোঃ রুবেল হোসেন বেপারী (৩২)। তিনি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও গুচ্ছ গ্রামের পেয়ার আলীর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে মধু রোড ব্রিজ এলাকায় অবস্থান করছে। পরে এসআই (নিঃ) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরের কোচ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকের ভেতর থাকা ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ০ দশমিক ৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল হোসেন বেপারী পুলিশের কাছে স্বীকার করেন যে, তিনি কম দামে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ২ পিস রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি ৬ পিস ডিবি হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আটকৃত রুবেল হোসেন বেপারীকে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর পূর্বে ২০২৫ সালের ২৬ অক্টোবর তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২) ধারার প্যানেল কোডের ১৮৬০ এর জিআর মামলা দায়ের করা হয়। এফআইআর নং- ১৪৫ জিআর মামলা নং ১০৭৩।

আরও পড়ুনঃ  সাপাহারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের

শাহমাহমুদপুরে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী রুবেল বেপারী আটক

সময়: ০৯:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬