Dhaka ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গৌরীপুরে নারী হত্যাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর-লুটপাট, গ্রামে আতঙ্ক তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাটুসমান জলাবদ্ধতা বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি!! বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কাঁচা সড়ক থাকবে না: এমপি জসিম উদ্দিন ২০২৬শে নির্বাচনকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীর জনসভায়- জনজোয়ার -জেলা থেকে শহর নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত দক্ষিণ রাউজানে মা মগধেশ্বরী পূজা উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু উত্তর গুজরায় শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের বার্ষিক পূজা ও লীলা কীর্তন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রমিক সংকটে কৃষকের স্বস্তি: মণিরামপুরে এমপির ধান কাটার কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ০৭:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৯ Time View

‎‎মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার

তপ্ত রোদে শ্রমিক সংকট আর ধানের নায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় থাকা মণিরামপুরের অসহায় ও হতদরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ৮৯ যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের আড়পাতা বিলে ধান কাটার বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

‎উদ্বোধন শেষে এমপি নিজেই কাস্তে হাতে নিয়ে কৃষকের ক্ষেতের ধান কাটা শুরু করেন,তার সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও ধান কাটায় অংশ নেন। প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের এই ধান কাটার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎উদ্বোধনী বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।

শ্রমিক সংকটের কারণে কোনো কৃষকের ধান যেন মাঠে নষ্ট না হয়, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি,পুরো মৌসুম জুড়ে আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”এলাকার প্রান্তিক কৃষকরা জানান,বর্তমানে তীব্র শ্রমিক সংকটের কারণে এক বিঘা জমির ধান কাটতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছিল। সংসদ সদস্যের এমন সময়োপযোগী উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি প্রকাশ করেছেন।

‎এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কৃষকদের উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুনঃ  চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় নিউজ

গৌরীপুরে নারী হত্যাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর-লুটপাট, গ্রামে আতঙ্ক

শ্রমিক সংকটে কৃষকের স্বস্তি: মণিরামপুরে এমপির ধান কাটার কর্মসূচি

সময়: ০৭:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

‎‎মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার

তপ্ত রোদে শ্রমিক সংকট আর ধানের নায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় থাকা মণিরামপুরের অসহায় ও হতদরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ৮৯ যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের আড়পাতা বিলে ধান কাটার বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

‎উদ্বোধন শেষে এমপি নিজেই কাস্তে হাতে নিয়ে কৃষকের ক্ষেতের ধান কাটা শুরু করেন,তার সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও ধান কাটায় অংশ নেন। প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের এই ধান কাটার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎উদ্বোধনী বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।

শ্রমিক সংকটের কারণে কোনো কৃষকের ধান যেন মাঠে নষ্ট না হয়, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি,পুরো মৌসুম জুড়ে আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”এলাকার প্রান্তিক কৃষকরা জানান,বর্তমানে তীব্র শ্রমিক সংকটের কারণে এক বিঘা জমির ধান কাটতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছিল। সংসদ সদস্যের এমন সময়োপযোগী উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি প্রকাশ করেছেন।

‎এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কৃষকদের উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ