Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো প্রবাসী কার্ড ও রেমিট্যান্স যোদ্ধাদের ছয় দফা দাবি নিয়ে ভার্চুয়াল আলোচনা আজ সাতক্ষীরায় কানের দুলের লোভে শিশুকে অপহরণ করে হত্যা, ঘাতক মহিলাকে গণধোলাইয়ে হত্যা মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩!! চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন কুষ্টিয়ায় চারদিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-০১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

  • Reporter Name
  • সময়: ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১২ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত রাসায়নিক সার নিয়মবহির্ভূতভাবে অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএডিসির এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে তার গুদাম সিলগালা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট বাজারে অবস্থিত মেসার্স কাসেম এন্টারপ্রাইজ-এর গুদামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) সকালে কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট এলাকার বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম থেকে দুটি ভটভটিতে করে বিপুল পরিমাণ রাসায়নিক সার আদমদীঘি ইউনিয়নের উদ্দেশে নেওয়া হচ্ছিল। পথে উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় স্থানীয় কৃষক ও জনতার সন্দেহ হলে তারা চালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালকরা জানান, সারগুলো কড়ইহাটের মেসার্স কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে নেওয়া হচ্ছিল।

ঘটনার বিষয়ে গণমাধ্যমকর্মীরা উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সারগুলো অন্য উপজেলার বলে দাবি করেন।

পরবর্তীতে ‘আদমদীঘিতে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রয়’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম সিলগালা করেন এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উপকরণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

সময়: ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত রাসায়নিক সার নিয়মবহির্ভূতভাবে অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএডিসির এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে তার গুদাম সিলগালা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট বাজারে অবস্থিত মেসার্স কাসেম এন্টারপ্রাইজ-এর গুদামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) সকালে কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট এলাকার বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম থেকে দুটি ভটভটিতে করে বিপুল পরিমাণ রাসায়নিক সার আদমদীঘি ইউনিয়নের উদ্দেশে নেওয়া হচ্ছিল। পথে উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় স্থানীয় কৃষক ও জনতার সন্দেহ হলে তারা চালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালকরা জানান, সারগুলো কড়ইহাটের মেসার্স কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে নেওয়া হচ্ছিল।

ঘটনার বিষয়ে গণমাধ্যমকর্মীরা উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সারগুলো অন্য উপজেলার বলে দাবি করেন।

পরবর্তীতে ‘আদমদীঘিতে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রয়’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম সিলগালা করেন এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উপকরণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ​ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ'ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে