Dhaka ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নরসিংদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ মধ্যনগরে তিন প্রাথমিক বিদ্যালয়ে এক ডজন শিক্ষক অনুপস্থিত জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবে — ফজলুল হক মিলন

  • Reporter Name
  • সময়: ০৯:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৮ Time View

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা-এ সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন। তিনি বলেন, সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ করা হচ্ছে। সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং প্রকৃত হতদরিদ্র পরিবার যেন সঠিকভাবে এ সহায়তা পায়, তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, এ সহায়তার মাধ্যমে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মোট ৫ হাজার ৪টি কার্ডের বিপরীতে সুবিধাভোগী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

এর মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮৫টি, জামালপুর ইউনিয়নে ১ হাজার ১১টি এবং তুমলিয়া ইউনিয়নে ৯০৮টি হতদরিদ্র পরিবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল গ্রহণ করেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির উপদেষ্টা সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুনঃ  শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবে — ফজলুল হক মিলন

সময়: ০৯:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা-এ সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন। তিনি বলেন, সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ করা হচ্ছে। সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং প্রকৃত হতদরিদ্র পরিবার যেন সঠিকভাবে এ সহায়তা পায়, তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, এ সহায়তার মাধ্যমে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মোট ৫ হাজার ৪টি কার্ডের বিপরীতে সুবিধাভোগী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

এর মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮৫টি, জামালপুর ইউনিয়নে ১ হাজার ১১টি এবং তুমলিয়া ইউনিয়নে ৯০৮টি হতদরিদ্র পরিবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল গ্রহণ করেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির উপদেষ্টা সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১১ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, পুলিশের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ