Dhaka ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে ছাত্র-জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডের দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের জরুরি উদ্যোগ, স্বস্তি ফিরছে চলাচলে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় গোয়েন্দা নজরদারি জোরদার জুলাই গণঅভ্যুত্থান ঐক্য ও সাহসের অনন্য দৃষ্টান্ত: ড. ইউনূস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হরমুজ প্রণালিতে একক নৌপথ তৈরির উদ্যোগ, ওমানের সঙ্গে আলোচনায় ইরান

  • Reporter Name
  • সময়: ০৯:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৬ Time View

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী একক নৌপথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা চলছে না বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থায়ী কোনো সমঝোতায় পৌঁছানোর আগ পর্যন্ত জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান ও ওমানের পৃথক নৌপথ একত্র করে একটি অস্থায়ী রুট তৈরির বিষয়ে আলোচনা এগোচ্ছে।

সোমবার (৩ আগস্ট) ইরানি কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালিতে এমন একটি নৌপথ চালু হলে তা আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পারস্পরিক আস্থা তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা নেই।

এদিকে কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ নেপথ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও কূটনৈতিক যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ হয়নি।

অন্যদিকে, কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি নিজেদের সামরিক সক্ষমতা ধরে রাখার কথাও জানিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যেকোনো হুমকির জবাব দিতে তারা প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে। এ অঞ্চলের যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ  বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক নিজামুদ্দিন
Tag :
জনপ্রিয় নিউজ

নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির

হরমুজ প্রণালিতে একক নৌপথ তৈরির উদ্যোগ, ওমানের সঙ্গে আলোচনায় ইরান

সময়: ০৯:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬