মোঃহাবিবুর রহমান , পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় নাগরিক উদ্যোগের আয়োজনে দুই দিনব্যাপী অংশীজনদের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ জানুয়ারি বুধবার উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ হলরুমে প্রথম দিনের সভা অনুষ্ঠিত হয়। সভায় আরজেএমএফ সদস্য মোঃ মহিউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই দীপক বালা। এ সময় শিক্ষক, ইমাম, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য এবং ইউনিয়নের আরজেএমএফ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরদিন ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে দ্বিতীয় দিনের অংশীজনদের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আরজেএমএফ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী এবং বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কাজী, সমাজসেবক, ইউপি সদস্য ও সদর ইউনিয়নের আরজেএমএফ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ বরিশাল জেলা এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া এবং কমিউনিটি প্যারালিগ্যাল কর্মীরা।
সভায় বক্তারা বলেন, নাগরিক উদ্যোগ একটি বেসরকারি মানবাধিকার ও উন্নয়নমূলক সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে একটি স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সংস্থাটি মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি, নারী ও শিশু অধিকার সুরক্ষা, দলিত, সংখ্যালঘু ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়ন প্রক্রিয়ায় জনঅংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
বক্তারা বলেন, এ ধরনের অবহিতকরণ সভা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 


























