Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ মাননীয় সংসদ সদস্য, জননেতা সাঈদ আল নোমান শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল শলাকা ও তামাক জব্দ ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ত্রৈমাসিক ফেডারেশন ও লিংকেজ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত-

  • Reporter Name
  • সময়: ১০:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৭১ Time View

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ বিনির্মাণের লক্ষ্যে জামালপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার) জামালপুর জেলা বিএনপির উদ্যোগে এই বিশাল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বকুলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মাদকবিরোধী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-০৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, “মাদক একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে সমাজ থেকে মাদককে চিরতরে দূর করতে হবে। বিএনপি সবসময় একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির পুরো সঞ্চালনায় ছিলেন জামালপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।

র‍্যালিতে জেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল) বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

আরও পড়ুনঃ  ‘রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে’
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত-

সময়: ১০:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ বিনির্মাণের লক্ষ্যে জামালপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার) জামালপুর জেলা বিএনপির উদ্যোগে এই বিশাল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বকুলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মাদকবিরোধী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-০৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, “মাদক একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে সমাজ থেকে মাদককে চিরতরে দূর করতে হবে। বিএনপি সবসময় একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির পুরো সঞ্চালনায় ছিলেন জামালপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।

র‍্যালিতে জেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল) বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

আরও পড়ুনঃ  গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খাঁন