Dhaka ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড নামাজ শেষে শিশুদের সঙ্গে খেলাধুলার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ “সরিষাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু

  • Reporter Name
  • সময়: ০৯:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ Time View

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজু আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

আশরাফ হোসেন রাজু নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বাছির মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবনে নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘদিনের পথচলা ও সাংগঠনিক ভূমিকার কারণে তিনি নেতাকর্মীদের কাছে পরিচিত ও প্রিয় মুখ ছিলেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(২) দেলোয়ার হোসেন সোহেল জানান আগামিকাল শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জোহরের নামাজের পর নবীনগর পৌর এলাকার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেওয়ার আহবান জানান।

প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ তার নিজ গ্রাম উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের খেলার মাঠে আছর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে দাফন করা হবে।

এদিকে আশরাফ হোসেন রাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এছাড়াও উপজেলা বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ

তার মৃত্যুতে নবীনগরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও প্রিয় নেতাকে হারিয়ে শোকাহত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

Tag :
জনপ্রিয় নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু

সময়: ০৯:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬