Dhaka ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড নামাজ শেষে শিশুদের সঙ্গে খেলাধুলার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ “সরিষাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদ্বোধন চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড

  • Reporter Name
  • সময়: ০৮:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ Time View

জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র, যিনি আইশোস্পিড নামে পরিচিত, ২০২৭ সালে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণের অংশ হিসেবে আগামী বছর বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

সম্প্রতি ‘লাইফ ম্যাগাজিন’-এর পুনঃপ্রকাশ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী বছরের ভ্রমণ পরিকল্পনার কথা জানান আইশোস্পিড। তিনি বলেন, ‘আগামী বছর আমি ভারত, বাংলাদেশ, নেপাল, কাজাখস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশে যেতে চাই।’

বিশ্বের সব দেশ ভ্রমণ করাই তাঁর লক্ষ্য জানিয়ে এই স্ট্রিমার বলেন, ‘এ পর্যন্ত প্রায় ১০০টি দেশ ঘুরেছি। বিশ্বের প্রতিটি দেশে যাওয়ার লক্ষ্য রয়েছে আমার। আশা করছি, আগামী দুই বছরের মধ্যেই সেই লক্ষ্য পূরণ করতে পারব।’

বাংলাদেশি ভক্তরা বেশ কিছুদিন ধরেই আইশোস্পিডকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বরে এক লাইভস্ট্রিমে বাংলাদেশি এক দর্শকের আমন্ত্রণের জবাবে এ দেশে আসার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। এর আগে একই বছরের সেপ্টেম্বরে লাইভস্ট্রিম চলাকালে তাঁকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তিনি।

গত অক্টোবরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাজশাহীর এক ভক্তের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিতেও দেখা যায় আইশোস্পিডকে। তবে ওই ভক্ত তাঁকে হাসাতে না পারায় কথার মাঝেই অন্য প্রসঙ্গে চলে যান এই স্ট্রিমার।

ইউটিউবে গেমিং ও ফুটবলবিষয়ক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পান আইশোস্পিড। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তাঁর ভক্তি এবং রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপন অনুকরণ তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি এনে দেয়।

চলতি মাসের শুরুর দিকেও টানা প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিটের লাইভস্ট্রিমে ঘুম ছাড়াই ‘জিটিএ সিক্স’ গেমের মূল কাহিনি শেষ করার দাবি করে আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুনঃ  হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!!

তবে ২০২৭ সালে আইশোস্পিডের বাংলাদেশ সফরের নির্দিষ্ট তারিখ কিংবা ঢাকায় তাঁর সম্ভাব্য কর্মসূচি সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

Tag :
জনপ্রিয় নিউজ

গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা

২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড

সময়: ০৮:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র, যিনি আইশোস্পিড নামে পরিচিত, ২০২৭ সালে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণের অংশ হিসেবে আগামী বছর বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

সম্প্রতি ‘লাইফ ম্যাগাজিন’-এর পুনঃপ্রকাশ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী বছরের ভ্রমণ পরিকল্পনার কথা জানান আইশোস্পিড। তিনি বলেন, ‘আগামী বছর আমি ভারত, বাংলাদেশ, নেপাল, কাজাখস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশে যেতে চাই।’

বিশ্বের সব দেশ ভ্রমণ করাই তাঁর লক্ষ্য জানিয়ে এই স্ট্রিমার বলেন, ‘এ পর্যন্ত প্রায় ১০০টি দেশ ঘুরেছি। বিশ্বের প্রতিটি দেশে যাওয়ার লক্ষ্য রয়েছে আমার। আশা করছি, আগামী দুই বছরের মধ্যেই সেই লক্ষ্য পূরণ করতে পারব।’

বাংলাদেশি ভক্তরা বেশ কিছুদিন ধরেই আইশোস্পিডকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বরে এক লাইভস্ট্রিমে বাংলাদেশি এক দর্শকের আমন্ত্রণের জবাবে এ দেশে আসার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। এর আগে একই বছরের সেপ্টেম্বরে লাইভস্ট্রিম চলাকালে তাঁকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তিনি।

গত অক্টোবরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাজশাহীর এক ভক্তের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিতেও দেখা যায় আইশোস্পিডকে। তবে ওই ভক্ত তাঁকে হাসাতে না পারায় কথার মাঝেই অন্য প্রসঙ্গে চলে যান এই স্ট্রিমার।

ইউটিউবে গেমিং ও ফুটবলবিষয়ক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পান আইশোস্পিড। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তাঁর ভক্তি এবং রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপন অনুকরণ তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি এনে দেয়।

চলতি মাসের শুরুর দিকেও টানা প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিটের লাইভস্ট্রিমে ঘুম ছাড়াই ‘জিটিএ সিক্স’ গেমের মূল কাহিনি শেষ করার দাবি করে আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুনঃ  ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি