Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা চরভদ্রাসনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর বর্ণাঢ্য উদ্বোধন: তৃণমূল থেকেই গড়ে উঠবে আগামীর ক্রীড়াবিদ তেঁতুলিয়ায় ৬৪ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ, পাল্টা সংবাদ সম্মেলনে ধান কাটার অভিযোগ নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা নিখোঁজের তিন দিন পর ধান খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছায় ভাসমান হাসপাতাল উদ্বোধন, তিন মাস মিলবে বিনা মূল্যে চিকিৎসাসেবা

  • Reporter Name
  • সময়: ১০:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫৪ Time View

 

মোঃ শফিয়ার রহমান ,পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: –


খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাঁশাখালী নদীতে ভাসমান হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন মাস নদীতে অবস্থান করে হাসপাতালটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দেবে। এতে উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

আজ বাঁশাখালী নদীর তীরে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সৌদি আরবের অনুদানে বাংলাদেশ সরকারের পরিচালনায় এ ভাসমান হাসপাতালটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সায়েম, হাসপাতালের অ্যাডমিন শাহ আলম, প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল হোসেন এবং উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়ইখালী ইউনিয়ন শাখার আমির মো. কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, ভাসমান হাসপাতালটি আগামী তিন মাস বাঁশাখালী নদীতে অবস্থান করবে। এ সময়ে গড়ইখালীসহ আশপাশের এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা এখান থেকে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন।

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, দুর্গম ও উপকূলীয় এলাকার মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা দূরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য ভাসমান হাসপাতালটি সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  আদালতের নির্দেশে মাধবপুরের কালিনগরে বিরোধপূর্ণ জমির ক্যাচম্যাপ তৈরি, বাদী-বিবাদীর উপস্থিতিতে সরেজমিনে সীমানা নির্ধারণ
Tag :
জনপ্রিয় নিউজ

নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান

পাইকগাছায় ভাসমান হাসপাতাল উদ্বোধন, তিন মাস মিলবে বিনা মূল্যে চিকিৎসাসেবা

সময়: ১০:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

 

মোঃ শফিয়ার রহমান ,পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: –


খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাঁশাখালী নদীতে ভাসমান হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন মাস নদীতে অবস্থান করে হাসপাতালটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দেবে। এতে উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

আজ বাঁশাখালী নদীর তীরে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সৌদি আরবের অনুদানে বাংলাদেশ সরকারের পরিচালনায় এ ভাসমান হাসপাতালটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সায়েম, হাসপাতালের অ্যাডমিন শাহ আলম, প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল হোসেন এবং উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়ইখালী ইউনিয়ন শাখার আমির মো. কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, ভাসমান হাসপাতালটি আগামী তিন মাস বাঁশাখালী নদীতে অবস্থান করবে। এ সময়ে গড়ইখালীসহ আশপাশের এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা এখান থেকে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন।

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, দুর্গম ও উপকূলীয় এলাকার মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা দূরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য ভাসমান হাসপাতালটি সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইস্যুতে পুলিশের ওপর হামলা নেট দুনিয়ায় অপপ্রচারের অভিযোগ ওসি রতন শেখ