Dhaka ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণে বন্যার্তদের মাঝে প্রাণের সঞ্চার “ত্রিশালে মৃত্যুর মাঝেও জন্ম, সেই ফাতেমা আজ ৪ বছরে” সুনামগঞ্জে ৩২ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ির চালান জব্দ রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • সময়: ১২:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৯৭ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষিজমি থেকে মাটি কাটাসহ বিভিন্ন অপরাধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ জনকে ১ মাসের কারাদণ্ড ও ৩ জনকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া ও মোক্তারপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, বুধবার (৬ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা তুমলিয়া ইউনিয়নের বরিহাটি এলাকায় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর সীমানায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের অপরাধে প্রতিষ্ঠানের এইচআর অ্যাডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফসার উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী এবং মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় ছাতিয়ানী গ্রামের সামশুল হক খন্দকারকে ২ লাখ টাকা এবং রাথুরা গ্রামের কাজী আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের এইচআর অ্যাডমিন মো. সুজাত উদ্দিন বলেন, “উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করেন। অনুমতি ছাড়া শীতলক্ষ্যা নদীর সীমানায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের কারণে আমাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, “তুমলিয়া ইউনিয়নের বরিহাটি এলাকায় অনুমতি ছাড়া শীতলক্ষ্যা নদীর সীমানায় মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
Tag :
জনপ্রিয় নিউজ

নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

সময়: ১২:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষিজমি থেকে মাটি কাটাসহ বিভিন্ন অপরাধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ জনকে ১ মাসের কারাদণ্ড ও ৩ জনকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া ও মোক্তারপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, বুধবার (৬ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা তুমলিয়া ইউনিয়নের বরিহাটি এলাকায় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর সীমানায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের অপরাধে প্রতিষ্ঠানের এইচআর অ্যাডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফসার উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী এবং মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় ছাতিয়ানী গ্রামের সামশুল হক খন্দকারকে ২ লাখ টাকা এবং রাথুরা গ্রামের কাজী আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের এইচআর অ্যাডমিন মো. সুজাত উদ্দিন বলেন, “উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করেন। অনুমতি ছাড়া শীতলক্ষ্যা নদীর সীমানায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের কারণে আমাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, “তুমলিয়া ইউনিয়নের বরিহাটি এলাকায় অনুমতি ছাড়া শীতলক্ষ্যা নদীর সীমানায় মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম