Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

  • Reporter Name
  • সময়: ০৯:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৩ Time View

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর দুই বছর বয়সী এক শিশুর মরদেহ বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে।

শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।

নিহত শিশু মোছা. আয়শা খাতুন ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে রাতে বাড়ির পাশের একটি স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

শিশুটির মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক শত্রুতার জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, “দিনের বেলা একই জায়গায় খোঁজ করা হলেও তখন কিছু পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মেয়ের মরদেহ দেখতে পাই।”

স্থানীয়দের ধারণা, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয় এবং পরে অন্ধকারের সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

আরও পড়ুনঃ  "মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত”
Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

সময়: ০৯:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর দুই বছর বয়সী এক শিশুর মরদেহ বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে।

শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।

নিহত শিশু মোছা. আয়শা খাতুন ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে রাতে বাড়ির পাশের একটি স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

শিশুটির মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক শত্রুতার জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, “দিনের বেলা একই জায়গায় খোঁজ করা হলেও তখন কিছু পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মেয়ের মরদেহ দেখতে পাই।”

স্থানীয়দের ধারণা, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয় এবং পরে অন্ধকারের সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

আরও পড়ুনঃ  ডিমলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড বিতরণ শুরু