Dhaka ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
১৪ নং লালখানবাজারের মতিঝর্ণা এলাকা মাদকের আখড়া নামে পরিচিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে ফিরছে- আসাদুজ্জামান খান কামাল সঙ্গীতশিল্পীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি নিউমার্কেটে বটতলায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃত্যু, মাথাসহ শরীরে ৫টি গুলির চিহ্ন কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে ইমাম সেজে প্রধানমন্ত্রীর ভাতা নিলেন জামায়াত নেতা দ্বিতীয় দফা নির্বাচনের আগেই উজালা গ্যাস পরিষেবা না পেয়ে ক্ষোভ গ্রাহকদের ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস রুকইয়াহ শিক্ষা কোর্সের ২৮তম ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ক্যাম্পাস অস্থিতিশীলকারী ও শিক্ষামন্ত্রীকে ইবি বৈছাআ’র লাল কার্ড প্রদর্শন

মানিক হোসেন, ইবি:

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে এ লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন তারা। এসময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকেও লাল কার্ড প্রদর্শন করেন সংগঠনটি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন ও যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা ক্যাম্পাসে পরিকল্পিত সহিংসতা উসকে দেওয়ার প্রতিবাদ, নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একাধিক সংগঠন দ্বারা ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে। তারা একসময় বিড়াল ছিলো এখন বাঘ হয়ে বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করছে। তাদের জন্য ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বর্তমান সময়ে শাহবাগ থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় মব সৃষ্টি করছে তারা। তাদের এই নোংরা রাজনীতিকে আমরা লাল কার্ড প্রদর্শন করছি।

তারা আরো বলেন, আমরা চেয়েছিলাম জুলাই পরবর্তী দেশ হবে সবার জন্য স্বাধীন। কিন্তু তার বিপরী হচ্ছে। তারা জুলাই আহতদের এবং শহিদদের আকাঙ্ক্ষা বিনষ্ট করছে। ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই সাংবাদিকদের উপর হামলা এবং প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। তবে এটাই কি আপনাদের প্লানের অংশ ছিলো। এটাই যদি আপনাদের প্ল্যান হয় তবে হাসিনাকে তাড়াতে ৩৬ দিন লেগেছিলো কিন্তু আপনাদের লন্ডন পাঠাতে ৩৬ ঘন্টাও লাগবে না।

সংগঠনটির মুখ্য সংগঠক গোলাম রব্বানী বলেন, সারা দেশে প্রশ্নফাঁস নিয়ে আলোচনার মধ্যেও শিক্ষামন্ত্রী একে গুজব বলছেন। যদি তা-ই হয়, তাহলে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো কেন? অতীতে এমন অক্ষমতা ঢাকতে গুজবের তকমা দেওয়া হয়েছে। আমরা সতর্ক করছি এই ধারা চললে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  হ্নীলা একাডেমী বৃত্তিপরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন যেই ছাত্র সংগঠনের নেতারা বারবার সংসদে বলেন যে আমরা দেশে ‘মব’ করতে দেব না। কিন্তু আমরা দেখেছি তারা সরকারের উসকানিতে থানার সামনে মব তৈরি করেছে। তারা মব তৈরি করে এটাকে গুজব বলেছে এবং তারা আবার নিজেরাই শেল্টার দিয়ে বলেছে আমরা মব চাইনি।

Tag :
জনপ্রিয় নিউজ

১৪ নং লালখানবাজারের মতিঝর্ণা এলাকা মাদকের আখড়া নামে পরিচিত

ক্যাম্পাস অস্থিতিশীলকারী ও শিক্ষামন্ত্রীকে ইবি বৈছাআ’র লাল কার্ড প্রদর্শন

সময়: ০৯:৪১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মানিক হোসেন, ইবি:

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে এ লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন তারা। এসময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকেও লাল কার্ড প্রদর্শন করেন সংগঠনটি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন ও যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা ক্যাম্পাসে পরিকল্পিত সহিংসতা উসকে দেওয়ার প্রতিবাদ, নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একাধিক সংগঠন দ্বারা ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে। তারা একসময় বিড়াল ছিলো এখন বাঘ হয়ে বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করছে। তাদের জন্য ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বর্তমান সময়ে শাহবাগ থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় মব সৃষ্টি করছে তারা। তাদের এই নোংরা রাজনীতিকে আমরা লাল কার্ড প্রদর্শন করছি।

তারা আরো বলেন, আমরা চেয়েছিলাম জুলাই পরবর্তী দেশ হবে সবার জন্য স্বাধীন। কিন্তু তার বিপরী হচ্ছে। তারা জুলাই আহতদের এবং শহিদদের আকাঙ্ক্ষা বিনষ্ট করছে। ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই সাংবাদিকদের উপর হামলা এবং প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। তবে এটাই কি আপনাদের প্লানের অংশ ছিলো। এটাই যদি আপনাদের প্ল্যান হয় তবে হাসিনাকে তাড়াতে ৩৬ দিন লেগেছিলো কিন্তু আপনাদের লন্ডন পাঠাতে ৩৬ ঘন্টাও লাগবে না।

সংগঠনটির মুখ্য সংগঠক গোলাম রব্বানী বলেন, সারা দেশে প্রশ্নফাঁস নিয়ে আলোচনার মধ্যেও শিক্ষামন্ত্রী একে গুজব বলছেন। যদি তা-ই হয়, তাহলে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো কেন? অতীতে এমন অক্ষমতা ঢাকতে গুজবের তকমা দেওয়া হয়েছে। আমরা সতর্ক করছি এই ধারা চললে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  বদলগাছীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত