Dhaka ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার কৈয়া বাজারে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ করে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ৫টায় কৈয়া বাজার চত্বরে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।

উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপসহকারী দীপঙ্কর কুমার, রিটেইলার মোঃ আসাদুজ্জামান বটিয়াঘাটা খুলনা।

কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের আরএসএম মুস্তাফিজুর রহমান, সেলস অফিসার মোঃ জাহিদ হোসেন এবং জুনিয়র সেক্টর স্পেশালিস্ট সাদিকুর রহমান। অনুষ্ঠানে ৬৫জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কৃষকদের হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল মৌসুম অনুযায়ী সঠিক বীজ নির্বাচন এবং ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন।সুস্থ চারা তৈরির জন্য আদর্শ বীজতলা তৈরি ও ২১-২৫ দিনের চারা রোপণ।

লাইন ও লোগো পদ্ধতি অনুসরণ করে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ নিশ্চিত করা। শুধু ইউরিয়া নয়, বরং টিএসপি, পটাশ ও জৈব সারের সুষম ব্যবহার এবং এডব্লিউডি (AWD) পদ্ধতিতে পানি সাশ্রয়। কীটনাশকের ব্যবহার কমিয়ে পার্চিং ও আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে রোগবালাই দমন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “শুধুমাত্র উন্নত বীজ নয়, আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয়ই পারে হেক্টর প্রতি ফলন বৃদ্ধি করতে। এই ধরণের প্রশিক্ষণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং কৃষকের আয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে।”
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ব্র্যাক সিডের হাইব্রিড ধান ব্র্যাক-১০ বিতরণ করা হয় ।

আরও পড়ুনঃ  প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা
Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সময়: ১১:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬