Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত ‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের আত্রাইয়ে মাদকদ্রব্যসহ ছাত্রদল নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৯:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৪০ Time View

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণ ও পাম্পের পাইপলাইন ভাঙচুরের অভিযোগ উঠেছে আটজনের বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ আব্দুল লতিফ (৬৮) নামের এক ব্যক্তি গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে আশেক রহমান তুন্না ও তনয় রহমানের সঙ্গে অভিযোগকারী আব্দুল লতিফের বসতবাড়ি, পুকুর ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে তাঁর জমির সীমানা অতিক্রম করে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করা হলে তিনি তাতে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আব্দুল লতিফ উল্লেখ করেন, সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাঁর বসতবাড়িতে এসে গোয়ালঘরসংলগ্ন পাম্পের পাইপলাইন ভাঙচুর করেন এবং জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে ধাক্কা দেওয়া, মারমুখী আচরণ ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর জামাতা বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, বাধা দেওয়া সত্ত্বেও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে সংঘাত এড়াতে তিনি গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি, ঘটনাটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা যেতে পারে।

আরও পড়ুনঃ  দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ
Tag :
জনপ্রিয় নিউজ

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

সময়: ০৯:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণ ও পাম্পের পাইপলাইন ভাঙচুরের অভিযোগ উঠেছে আটজনের বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ আব্দুল লতিফ (৬৮) নামের এক ব্যক্তি গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে আশেক রহমান তুন্না ও তনয় রহমানের সঙ্গে অভিযোগকারী আব্দুল লতিফের বসতবাড়ি, পুকুর ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে তাঁর জমির সীমানা অতিক্রম করে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করা হলে তিনি তাতে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আব্দুল লতিফ উল্লেখ করেন, সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাঁর বসতবাড়িতে এসে গোয়ালঘরসংলগ্ন পাম্পের পাইপলাইন ভাঙচুর করেন এবং জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে ধাক্কা দেওয়া, মারমুখী আচরণ ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর জামাতা বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, বাধা দেওয়া সত্ত্বেও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে সংঘাত এড়াতে তিনি গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি, ঘটনাটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা যেতে পারে।

আরও পড়ুনঃ  সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন