Dhaka ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ, শিবপুরে দোয়া বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কৃষক কার্ড কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নবীনগরে উপ-সচিব আশরাফুল আফসারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার লালমনিরহাট সদরে টিআর-কাবিখা ও আবাসন প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি বালিয়াকান্দিতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৯:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩৭ Time View

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা, কৃষি উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াছমিন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদীয়া আফরিন এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি হাসীবুল হক সঞ্জু ও আকতার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দুলাল হোসেনসহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ২ হাজার ৭২৬ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধার আওতায় আনা হবে। এর ফলে প্রকৃত কৃষক শনাক্তকরণ এবং তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪
Tag :
জনপ্রিয় নিউজ

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

সময়: ০৯:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা, কৃষি উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াছমিন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদীয়া আফরিন এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি হাসীবুল হক সঞ্জু ও আকতার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দুলাল হোসেনসহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ২ হাজার ৭২৬ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধার আওতায় আনা হবে। এর ফলে প্রকৃত কৃষক শনাক্তকরণ এবং তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।

আরও পড়ুনঃ  মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে Inspire Bangladesh Foundation-এর অভিষেক ১০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ ও উপহার