Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ৮০ বছরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ঝিনাইদহের মালেক মানু—দুশ্চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

  • Reporter Name
  • সময়: ১২:৫১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :


দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দিরে পৌঁছেছে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রোববার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালকিতে করে বিগ্রহটি কান্তনগর মন্দিরে নেওয়া হয়। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাস উৎসব।
রাজ দেবোত্তর এস্টেট সূত্রে জানা গেছে, রাজপরিবারের চিরাচরিত প্রথা অনুযায়ী রোববার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে নগ্নপদে পালকিতে করে কান্তজীউ বিগ্রহের যাত্রা শুরু হয়। যাত্রাপথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পথে চারটি স্থানে যাত্রাবিরতি দিয়ে দুপুরের মধ্যে বিগ্রহটি কান্তনগর মন্দিরে পৌঁছায়।

এর আগে রাজবাড়ী মন্দিরে শত শত নারী-পুরুষ, ভক্ত ও পুণ্যার্থী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহকে বিদায় জানান।
প্রতি বছরের মতো এবারও কান্তনগর মন্দিরে রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
Tag :
জনপ্রিয় নিউজ

পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

সময়: ১২:৫১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

 

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :


দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দিরে পৌঁছেছে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রোববার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালকিতে করে বিগ্রহটি কান্তনগর মন্দিরে নেওয়া হয়। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাস উৎসব।
রাজ দেবোত্তর এস্টেট সূত্রে জানা গেছে, রাজপরিবারের চিরাচরিত প্রথা অনুযায়ী রোববার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে নগ্নপদে পালকিতে করে কান্তজীউ বিগ্রহের যাত্রা শুরু হয়। যাত্রাপথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পথে চারটি স্থানে যাত্রাবিরতি দিয়ে দুপুরের মধ্যে বিগ্রহটি কান্তনগর মন্দিরে পৌঁছায়।

এর আগে রাজবাড়ী মন্দিরে শত শত নারী-পুরুষ, ভক্ত ও পুণ্যার্থী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহকে বিদায় জানান।
প্রতি বছরের মতো এবারও কান্তনগর মন্দিরে রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন