Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ৮০ বছরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ঝিনাইদহের মালেক মানু—দুশ্চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক

  • Reporter Name
  • সময়: ১২:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ Time View

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি -:


খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে নুরজাহানকে আটক করা হয়। এ সময় এক নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসমাকেও আটক করা হয়।
থানা পুলিশ জানায়, আটক ওই দুই নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় অবস্থিত তাদের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এএসআই আনিচুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ তল্লাশি অভিযান পরিচালনা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।

আরও পড়ুনঃ  সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ

পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক

সময়: ১২:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি -:


খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে নুরজাহানকে আটক করা হয়। এ সময় এক নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসমাকেও আটক করা হয়।
থানা পুলিশ জানায়, আটক ওই দুই নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় অবস্থিত তাদের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এএসআই আনিচুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ তল্লাশি অভিযান পরিচালনা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত