Dhaka ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

  • Reporter Name
  • সময়: ১১:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৯ Time View

মতিউর রহমান, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

মোটরসাইকেল শোভাযাত্রা শেষে দুপুরে ৫ নম্বর পিংনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পিংনা বাজার জামে মসজিদ মার্কেট প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিংনা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেল্লাল হোসেন ময়নাল। সভায় সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বিকাশ চন্দ্র সাহা লিটন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও জ্বালাময়ী বক্তব্য দেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অধ্যাপক সাইদুল হাসান শিপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ফারহান তালুকদার নাদিম, পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান এবং স্বেচ্ছাসেবক দল নেতা মামুন আল আসাদ, হারুন অর রশীদ, হযরত আলী ও মো. হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে, বুধবার সন্ধ্যায় পোগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বয়ড়া বাজারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোর্শেদ তালুকদারের নেতৃত্বে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকিরের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি পালিত হয়।

আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের পাশে সড়কে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মামুনুর রশীদ ফকির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা মোর্শেদ তালুকদার।

এ সময় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু, বিএনপি নেতা চাঁন মিয়া চানু, আব্দুল মজিদ, ফরহাদ হোসেন, মিনহাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  পাইকগাছা চরমলই যুব সংঘ, ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট - খেলা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

সময়: ১১:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মতিউর রহমান, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

মোটরসাইকেল শোভাযাত্রা শেষে দুপুরে ৫ নম্বর পিংনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পিংনা বাজার জামে মসজিদ মার্কেট প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিংনা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেল্লাল হোসেন ময়নাল। সভায় সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বিকাশ চন্দ্র সাহা লিটন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও জ্বালাময়ী বক্তব্য দেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অধ্যাপক সাইদুল হাসান শিপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ফারহান তালুকদার নাদিম, পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান এবং স্বেচ্ছাসেবক দল নেতা মামুন আল আসাদ, হারুন অর রশীদ, হযরত আলী ও মো. হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে, বুধবার সন্ধ্যায় পোগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বয়ড়া বাজারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোর্শেদ তালুকদারের নেতৃত্বে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকিরের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি পালিত হয়।

আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের পাশে সড়কে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মামুনুর রশীদ ফকির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা মোর্শেদ তালুকদার।

এ সময় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু, বিএনপি নেতা চাঁন মিয়া চানু, আব্দুল মজিদ, ফরহাদ হোসেন, মিনহাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা, ও মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জন কারীদের আর্থিক সহায়তা প্রদান