Dhaka ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

  • Reporter Name
  • সময়: ০৮:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৪ Time View

বাবা ছিলেন দেশের সাবেক রাষ্ট্রপতি, মা সাবেক প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও নিজের অবস্থান তৈরি করতে সহজ পথ পাননি তারেক রহমান। জেল-জুলুম, রাজনৈতিক ষড়যন্ত্র ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপির নেতৃত্বে উঠে এসেছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে এখন তিনি দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান।

আজ ২০ নভেম্বর, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন। ১৯৬৮ সালের এই দিনে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার ঘরে জন্ম নেন জিয়া পরিবারের প্রথম সন্তান।

তারেক রহমানের বয়স যখন সাড়ে তিন বছর, তখন শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। সে সময় তাঁর বাবা মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে পাকিস্তানি বাহিনীর চোখ এড়িয়ে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন শিশু তারেক রহমান। পরে মা ও ভাইয়ের সঙ্গে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি।

দেশ স্বাধীন হওয়ার পর সেনা কর্মকর্তা থেকে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। বাবার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন তরুণ তারেক রহমানও রাজনীতির মাঠে যুক্ত হন।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে দলে যোগ দেন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে তাঁর রাজনৈতিক যোগাযোগ আরও বিস্তৃত হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনের সময় তারেক রহমান ক্যাম্পাসে অবস্থান করে শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা দিয়েছেন। আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি। খোকনের মতে, শুধু বিএনপির চেয়ারম্যান হিসেবেই নয়, রাজনৈতিক দূরদর্শিতারও প্রমাণ দিয়েছেন তারেক রহমান।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারেক রহমানের কৌশলী পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের বছর দলের স্থায়ী কমিটি তাঁকে সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, তারেক রহমান জন্মসূত্রে রাজনীতিবিদ। তিনি মানুষের মন জয় করেছেন এবং তৃণমূলের গভীরে পৌঁছেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তরুণ ও যুবসমাজের কাছে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।

বাবার আদর্শ ধারণ করে ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করেন তারেক রহমান। এর মাধ্যমে দলের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ জোরদার করেন তিনি।

২০০৭ সালের মার্চে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তারেক রহমান। প্রায় ১৮ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর শুরু হয় তাঁর দীর্ঘ নির্বাসিত জীবন।

এ সময় মা বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। নির্বাসিত জীবনে হারান একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকে। ভাইয়ের কফিন কিংবা শেষ বিদায়ের মুহূর্তে পাশে থাকতে না পারার বেদনা বহন করতে হয়েছে তাঁকে।

২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। পরে খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে সাধারণত সময়ের সঙ্গে দলটির প্রধানের জনপ্রিয়তা কমতে থাকে। তবে তারেক রহমানের ক্ষেত্রে দলের জনপ্রিয়তার তুলনায় ব্যক্তি তারেক রহমানের জনপ্রিয়তা আরও বেশি।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। সরকারপ্রধান হয়েও তাঁর সাদামাটা জীবনযাপন মানুষের দৃষ্টি কেড়েছে। জাতীয়তাবাদের রাজনীতির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের নানা সংকটে আগামী দিনে তাঁর নেতৃত্ব কোন পথে এগোয়, সেদিকেই এখন দৃষ্টি দেশবাসীর।

আরও পড়ুনঃ  শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

সময়: ০৮:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বাবা ছিলেন দেশের সাবেক রাষ্ট্রপতি, মা সাবেক প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও নিজের অবস্থান তৈরি করতে সহজ পথ পাননি তারেক রহমান। জেল-জুলুম, রাজনৈতিক ষড়যন্ত্র ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপির নেতৃত্বে উঠে এসেছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে এখন তিনি দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান।

আজ ২০ নভেম্বর, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন। ১৯৬৮ সালের এই দিনে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার ঘরে জন্ম নেন জিয়া পরিবারের প্রথম সন্তান।

তারেক রহমানের বয়স যখন সাড়ে তিন বছর, তখন শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। সে সময় তাঁর বাবা মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে পাকিস্তানি বাহিনীর চোখ এড়িয়ে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন শিশু তারেক রহমান। পরে মা ও ভাইয়ের সঙ্গে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি।

দেশ স্বাধীন হওয়ার পর সেনা কর্মকর্তা থেকে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। বাবার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন তরুণ তারেক রহমানও রাজনীতির মাঠে যুক্ত হন।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে দলে যোগ দেন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে তাঁর রাজনৈতিক যোগাযোগ আরও বিস্তৃত হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনের সময় তারেক রহমান ক্যাম্পাসে অবস্থান করে শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা দিয়েছেন। আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি। খোকনের মতে, শুধু বিএনপির চেয়ারম্যান হিসেবেই নয়, রাজনৈতিক দূরদর্শিতারও প্রমাণ দিয়েছেন তারেক রহমান।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা, বাড়ছে সুদ পরিশোধের চাপ

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারেক রহমানের কৌশলী পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের বছর দলের স্থায়ী কমিটি তাঁকে সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, তারেক রহমান জন্মসূত্রে রাজনীতিবিদ। তিনি মানুষের মন জয় করেছেন এবং তৃণমূলের গভীরে পৌঁছেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তরুণ ও যুবসমাজের কাছে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।

বাবার আদর্শ ধারণ করে ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করেন তারেক রহমান। এর মাধ্যমে দলের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ জোরদার করেন তিনি।

২০০৭ সালের মার্চে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তারেক রহমান। প্রায় ১৮ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর শুরু হয় তাঁর দীর্ঘ নির্বাসিত জীবন।

এ সময় মা বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। নির্বাসিত জীবনে হারান একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকে। ভাইয়ের কফিন কিংবা শেষ বিদায়ের মুহূর্তে পাশে থাকতে না পারার বেদনা বহন করতে হয়েছে তাঁকে।

২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। পরে খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে সাধারণত সময়ের সঙ্গে দলটির প্রধানের জনপ্রিয়তা কমতে থাকে। তবে তারেক রহমানের ক্ষেত্রে দলের জনপ্রিয়তার তুলনায় ব্যক্তি তারেক রহমানের জনপ্রিয়তা আরও বেশি।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। সরকারপ্রধান হয়েও তাঁর সাদামাটা জীবনযাপন মানুষের দৃষ্টি কেড়েছে। জাতীয়তাবাদের রাজনীতির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের নানা সংকটে আগামী দিনে তাঁর নেতৃত্ব কোন পথে এগোয়, সেদিকেই এখন দৃষ্টি দেশবাসীর।

আরও পড়ুনঃ  বিয়ের গুঞ্জনে হানিয়ার রহস্যময় জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’