Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • Reporter Name
  • সময়: ১২:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ০ Time View

শিক্ষক-শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলা উচিত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার বাজেটের অর্থ অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা যাবে না।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা না করে কোনো বিভাগ খোলা উচিত নয়। শুধু বিভাগ খোলার জন্য বিভাগ চালু করলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানা হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, নতুন বিভাগ খোলার পাশাপাশি বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মান, গবেষণা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্ব দিতে হবে। কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা বিবেচনায় নিয়েই উচ্চশিক্ষার পরিকল্পনা করা উচিত।

এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  কাশিত সংবাদের প্রতিবাদ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সময়: ১২:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শিক্ষক-শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলা উচিত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার বাজেটের অর্থ অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা যাবে না।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা না করে কোনো বিভাগ খোলা উচিত নয়। শুধু বিভাগ খোলার জন্য বিভাগ চালু করলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানা হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, নতুন বিভাগ খোলার পাশাপাশি বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মান, গবেষণা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্ব দিতে হবে। কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা বিবেচনায় নিয়েই উচ্চশিক্ষার পরিকল্পনা করা উচিত।

এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি