Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

  • Reporter Name
  • সময়: ১২:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:


শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সহশিক্ষা কার্যক্রমের বিকাশে খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।

সম্প্রতি এ উদ্যোগের অংশ হিসেবে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, জাতীয় পতাকা ও চকলেট বিতরণ করা হয়। পাশাপাশি ঠাকুরছড়া গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ভলিবল ও নেট।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ১৮ ই বেঙ্গলের লেফটেন্যান্ট আজওয়াদ, সদর জোনের এনসিওসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সেনাবাহিনীর এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা এবং দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এদিকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তারা শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের উন্নয়নে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পার্বত্য অঞ্চলে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।
Tag :
জনপ্রিয় নিউজ

পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

সময়: ১২:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

 

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:


শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সহশিক্ষা কার্যক্রমের বিকাশে খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।

সম্প্রতি এ উদ্যোগের অংশ হিসেবে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, জাতীয় পতাকা ও চকলেট বিতরণ করা হয়। পাশাপাশি ঠাকুরছড়া গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ভলিবল ও নেট।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ১৮ ই বেঙ্গলের লেফটেন্যান্ট আজওয়াদ, সদর জোনের এনসিওসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সেনাবাহিনীর এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা এবং দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এদিকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তারা শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের উন্নয়নে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পার্বত্য অঞ্চলে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি