Dhaka ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ময়মনসিংহ ধৌবাউড়ার আঃ খালেক এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ সাউথ এশিয়ান প্যারেড ৯ আগস্ট জ‍্যাকসন হাইটসে গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল ইসকন অন্নমিত্র ফাউন্ডেশন এর মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নরসিংদীর মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি গোদাগাড়ীতে যুবককে মারধর, মোবাইল ভাঙচুর ও স্বর্ণালংকার হারানোর অভিযোগ; থানায় জিডি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • Reporter Name
  • সময়: ০৭:৩৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত ৩০ জুলাই অনুষ্ঠিত গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সংবিধি-২০২৩ অনুযায়ী পরিচালিত হয়নি। সংবিধির ১১.৪-এর ‘জ’ বিধি অনুযায়ী একজন ভোটার তিনটি ক্যাটাগরিতে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেলেও নির্বাচন পরিচালনাকারীরা একজন ভোটারকে মাত্র একজন প্রার্থীকে ভোট দিতে বাধ্য করেন। এতে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ভোটার তালিকায় মৃত ব্যক্তিকে জীবিত দেখানো, একই ব্যক্তির নামে একাধিক ভোটার অন্তর্ভুক্ত করা এবং ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করা হয়েছে।

এছাড়া মাদ্রাসার অধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে যোগসাজশ করে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অধ্যক্ষ তাঁর এক আত্মীয়কে বিজয়ী করার উদ্দেশ্যে ছাত্রাবাসের শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম বলেন,
“আমরা নিয়ম মেনেই নির্বাচন পরিচালনা করেছি। অভিযোগের কোনো সত্যতা নেই।”

নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন,
“সবকিছু নিয়মকানুন ও আইন মেনেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”

তবে অভিযোগকারী পক্ষের দাবি, নির্বাচনে সংঘটিত অনিয়মের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে নির্বাচন বাতিল এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।

আরও পড়ুনঃ  জামালপুরে অপহরণ মামলা ভিত্তিহীন দাবি গৃহবধূর, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

সময়: ০৭:৩৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬