Dhaka ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন। কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝিনাইদহে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত

  • Reporter Name
  • সময়: ০৭:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঝিনাইদহে গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটির সূচনায় বুধবার (০৫ আগস্ট) ঝিনাইদহ জেলার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন ও জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে এক অনন্য তাৎপর্য প্রদান করে।

পরে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, ঝিনাইদহ আয়োজিত বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা। সভায় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের রক্তস্নাত আত্মদান স্বাধীনচেতা, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে আগামী প্রজন্মের জন্য অনিঃশেষ প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সবার। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ন্যায়, সাম্য, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠায় ঝিনাইদহ জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

দিবসব্যাপী আয়োজিত কর্মসূচিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। উপস্থিত সবার দৃঢ় অঙ্গীকার ছিল—জুলাই গণঅভ্যুত্থানের মহান আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে সমুন্নত রেখে দেশ গঠনের অভিযাত্রাকে আরও বেগবান করা।

Tag :
জনপ্রিয় নিউজ

গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝিনাইদহে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত

সময়: ০৭:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঝিনাইদহে গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটির সূচনায় বুধবার (০৫ আগস্ট) ঝিনাইদহ জেলার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন ও জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে এক অনন্য তাৎপর্য প্রদান করে।

পরে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, ঝিনাইদহ আয়োজিত বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা। সভায় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের রক্তস্নাত আত্মদান স্বাধীনচেতা, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে আগামী প্রজন্মের জন্য অনিঃশেষ প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সবার। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ন্যায়, সাম্য, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠায় ঝিনাইদহ জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  শাকিবের অনুরোধে সিনেমায় ফিরতে রাজি ববিতা, তবে থাকছে বিশেষ শর্ত